বিনা নোটিশে কেন্দ্রীয় নেতাদের সাংগঠনিক সফরে যেতে শেখ হাসিনার নির্দেশ

পাভেল হায়দার চৌধুরী
০৭ সেপ্টেম্বর ২০১৮, ০১:১৬আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৮, ১৩:২৯





শেখ হাসিনা দলের সাংগঠনিক অবস্থা দেখতে কেন্দ্রীয় নেতাদের বিনা নোটিশে জেলা-উপজেলা সফরে যেতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর ফলে সংগঠনের প্রকৃত চিত্র জানা যাবে বলে নেতাদের অবহিত করেছেন তিনি। ফিরে এসে সেখানকার পরিস্থিতি তাকে জানানোরও নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) রাতে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় এ সিদ্ধান্ত জানান দলীয় সভাপতি।
গণভবনে অনুষ্ঠিত এ সভায় কেন্দ্রীয় নেতাদের শেখ হাসিনা আরও জানান, এরই মধ্যে যেসব নেতা বিভিন্ন দল থেকে আওয়ামী লীগে যোগদান করেছেন, তাদের একটি তালিকা প্রস্তুত করতে হবে। এ জন্য দলের সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি।
বৈঠকে উপস্থিত একাধিক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, একাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেসব সম্ভাব্য প্রার্থী ও নেতা উন্নয়নের প্রচার না করে একে অপরের বিষোদগার করছেন তাদের বিষয়ে খোঁজ-খবর নিতে বলা হয়েছে।
বৈঠকে উপস্থিত নেতারা আরও জানান, নির্বাচনকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে নিজের অবস্থান পাকাপোক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন—এটা শৃঙ্খলাভঙ্গ বলে মন্তব্য করেছেন শেখ হাসিনা। তিনি তাদের বিরুদ্ধে শোকজ নোটিশ দিতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে জানিয়েছেন। শেখ হাসিনা বলেছেন, নির্বাচনের আগে কোনও স্তরের কমিটি ভাঙা যাবে না। শোকজ করার পরেও ঠিক না হলে সরাসরি বহিষ্কার করা হবে প্রয়োজনে। কোনোভাবেই শৃঙ্খলাভঙ্গের অপরাধ বরদাশত করা হবে না বলে জানিয়েছেন দলীয় সভাপতি।

/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি