বর্তমান সরকার নারীবান্ধব: শিল্পমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৯:১৭আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩০

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বর্তমান সরকার নারীবান্ধব সরকার। নারীদের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা পদক্ষেপ গ্রহণ করেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমান সরকার নারীদের সন্তান লালন পালনের ক্ষেত্রে তিনবছরের জন্য ভাতা প্রদানেরও ব্যবস্থা করেছেন।’

শুক্রবার ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নারীদের ল্যাকটেটিং মাদার সহায়তার ভাতা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। মহিলা বিষয়ক অধিদফতরের জেলা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

আমু বলেন, ‘সরকারের ভালো কাজের জন্য আগামীতে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।’ তিনি মায়েদের হাতে একবছরের জন্য জনপ্রতি ভাতার ছয় হাজার টাকা হস্তান্তর করেন।

অনুষ্ঠানে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ঝালকাঠি পৌরসভার ৮০০ নারীকে স্বাস্থ্যসেবা প্রদান শেষে তাদের মাঝে স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হয়।খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ