‘রোহিঙ্গারা বাংলাদেশের জন্য জ্বলন্ত আগ্নেয়গিরি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০১৮, ২০:০৩আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ২০:০৫

‘বাংলাদেশে রোহিঙ্গা জনগোষ্ঠী: বিদ্যমান অবস্থা ও পরিকল্পনা ভাবনা’ শীর্ষক অনুষ্ঠানে আলোচকরা রোহিঙ্গা সংকট সমাধানের জন্য সর্বাত্মক কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি অন্যান্য প্রচেষ্টাগুলোও চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার গ্যাস্ট্রোলজি বিভাগের চেয়ারম্যান ডা. মামুন আল মাহতাব। তিনি বলেন, ‘রোহিঙ্গারা বাংলাদেশের জন্য জ্বলন্ত আগ্নেয়গিরি।’  শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর প্ল্যানার্স টাওয়ারের বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) কনফারেন্স হলে এক তথ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‘বাংলাদেশে রোহিঙ্গা জনগোষ্ঠী: বিদ্যমান অবস্থা ও পরিকল্পনা ভাবনা’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে বিআইপি। যুক্তরাজ্য প্রবাসী অধ্যাপক ড. তাসনিম শাকুর ও ফটো সাংবাদিক ফোজিত শেখ বাবু এই অনুষ্ঠান সমন্বয়ের কাজ করেন।

 ডা. মামুন আল মাহতাব বলেন, ‘রোহিঙ্গারা রোগতত্ত্ব ও জন্মনিয়ন্ত্রণ সম্পর্কে কিছুই জানে না। তাদের ১০ লাখ মানুষের মধ্যে যে পরিমাণ বিভিন্ন ধরনের ভাইরাসের রোগী রয়েছে, ১৮ কোটি বাংলাদেশির মধ্যেও তা নেই। তাই বলা যায়, স্বাস্থ্য খাতেই এ সংকটে বাংলাদেশ জ্বলন্ত আগ্নেয়গিরির ওপর বসে আছে।’

অনুষ্ঠানে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন অর রশীদ বলেন, ‘জাতিসংঘের মাধ্যমে রাখাইনে শান্তিরক্ষী বাহিনী নিয়োগ করে একটি বাফার জোন তৈরি করতে হবে। তারপর রোহিঙ্গাদের সেখানে পাঠাতে হবে।’ তিনি বলেন, ‘এখানে (বাংলাদেশে) তাদের বেশি সুবিধা দিলে তারা এখান থেকে যেতে চাইবে না। কিন্তু দেশের স্বার্থে তাদের শতভাগ ফেরত পাঠাতে হবে।’

ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী বলেন, ‘রোহিঙ্গারা যে মিয়ানমারের নাগরিক, তারা যে বাঙালি নয়, বিশ্বব্যাপী এটা প্রচারে মনোযোগ দিতে হবে। যুদ্ধ বা সামরিক উদ্যোগে এটা সমাধানের সুযোগ নেই। সেক্ষেত্রে বাংলাদেশ সঠিক পথেই আছে বলে আমি মনে করি।’

সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান বলেন, `আমাদের সামরিক প্রস্তুতি নিতে হবে। কেননা এটা থাকলেই কেবল তারা ভয় পাবে। অন্যদিকে চালিয়ে যেতে হবে কূটনৈতিক প্রচেষ্টাও।’

আলোকচিত্রি ফোজিত শেখ বাবু বলেন, ‘আজকের তথ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজদেশে পুনর্বাসন ও নির্যাতিতদের বিচার জানায়।’ একইসঙ্গে অন সান সু চি’র নোবেল প্রত্যাহারের দাবি জানায় তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার, অধ্যাপক ড. তাসনিম শাকুর প্রমুখ।

 

/এসএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ