সাম্প্রদায়িক আচরণকারীরা বিকৃতমনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০১৮, ১৬:৪৩আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ১৯:২৭

বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশ অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে। আমরাও অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করি। যারা এ ধরনের (অন্য ধর্মের মানুষকে) কাজ করে, এরা আসলে বিকৃতমনা। এদের কোনও নীতি নাই। এটা ঠেকাতে সমাজকেই আরও সচেতন হতে হবে। সাংবাদিকদেরকেই ভূমিকা রাখতে হবে।’

জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে যোগদানের বিষয়ে অবহিত করতে বুধবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিডি নিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর ‘সমাজের রেডিকালাইজেশন ঠেকাতে দীর্ঘমেয়াদি কোনও পরিল্পনা আছে কিনা’ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তৌফিক ইমরোজ খালিদী প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, বাংলাদেশের ক্রিকেটার লিটন দাস সবাইকে পূজার শুভেচ্ছা জানিয়ে দেবীর ছবি দিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিল। তীব্র সমালোচনা এবং অশ্লীল গালিগালাজের মুখে ছেলেটি সেটি প্রত্যাহার করে নিয়েছে। এসব মোকাবিলায় আপনি কী পরামর্শ দেবেন। তখন প্রধানমন্ত্রী বলেন, ‘এগুলো মোকাবিলার জন্যই তো আমরা সাইবার সিকিউরিটি আইনটি পাস করেছি। এটা আপনাদের জানা দরকার। যে এই সমস্ত নোংরামি যেন না হয়, সেটা মাথায় রেখেই সাইবার সিকিউরিটি আইনটি করা হয়েছে। প্রত্যেকটা দেশেই এটা একটা বিরাট সমস্যা হিসেবে দেখা দিয়েছে। অনেক জায়গায় সামাজিক সমস্যার সৃষ্টি হচ্ছে। পারিবারিক সমস্যার সৃষ্টি হচ্ছে। নানা ধরনের ক্রাইম বা জঙ্গিবাদ এবং পর্নো নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। সেজন্য সবাই প্রচণ্ড উদ্বিগ্ন। সেই ছেলেটা (লিটন দাস) চমৎকার খেলেছে। তারপরও কেন ছেলেটাকে গালি দেওয়া হলো।’

এসময় প্রধানমন্ত্রী জানান, জাতিসংঘের অধিবেশনে থাকায় বিষয়টি সম্পর্কে তিনি অবহিত নন। বলেন, ‘আমি তখন জাতিসংঘের অধিবেশনে ব্যস্ত ছিলাম। আমি ফেসবুক ব্যবহার করি না। কিছু ঘটলে কেউ পাঠালে দেখি।’

সংবাদ সম্মেলনের আরও খবর:

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

আমার ফেসবুক নেই: শেখ হাসিনা

সব দলই নির্বাচনে আসবে: প্রধানমন্ত্রী

জনগণ ভোট দিলে আছি, না দিলে নাই: শেখ হাসিনা

রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছি: প্রধানমন্ত্রী

/এনআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি