ডাক পেলেন না যারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০১৯, ১৭:১৫আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ১৮:২৬

ডাক না পাওয়া মন্ত্রীদের ১২ জন বর্তমান মন্ত্রিসভার সদস্যদের মধ্যে বেশিরভাগই ডাক পাননি নতুন সরকারের মন্ত্রিসভায়। বর্তমান মন্ত্রিসভার ২৮ জন পূর্ণমন্ত্রীর মধ্যে ২৩ জনই ডাক পাননি নতুন সরকারের মন্ত্রিসভায় শপথের জন্য। বর্তমানের ১৭ জন প্রতিমন্ত্রীর মধ্যে ডাক পাননি ৯ জন। তবে ৫ জন প্রতিমন্ত্রী ডাক পেয়েছেন সোমবার (৮ জানুয়ারি) মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার।

মন্ত্রীদের মধ্যে যারা বাদ পড়েছেন তারা হলেন—অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজউদ্দিন প্রামাণিক, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বন ও পরিবেশমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ (জাপা), পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, রেলমন্ত্রী মুজিবুল হক, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, সাংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ (ডিলু), খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, বেসামরিক ও বিমান পরিবহনমন্ত্রী একেএম শাহজাহান কামাল।

এদিকে, বিদায়ী সরকারের টেকনোক্র্যাট কোটায় থাকা ও সম্প্রতি পদত্যাগ করা চারজন মন্ত্রীর মধ্যে নতুন সরকারে শপথ নেওয়ার ডাক পাননি দুজন। তারা হচ্ছেন ধর্মমন্ত্রী মতিউর রহমান ও প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

প্রতিমন্ত্রীদের মধ্যে যারা বাদ পড়েছেন তারা হলেন, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু (জাপা), বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার, জনপ্রশাসন প্রতিমন্ত্রী বেগম ইসমাত আরা সাদেক, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা (জাপা) ও শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

এদিকে, বর্তমান মন্ত্রিসভার প্রতিমন্ত্রীদের মধ্যে নুরুজ্জামান আহমেদ, এম এ মান্নান, বীর বাহাদুর উশৈ সিং, জাহিদ মালেক ও সাইফুজ্জামান চৌধুরী মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ডাক পেয়েছেন।

বর্তমান সরকারের দুই উপমন্ত্রীর কারোরই ডাক আসেনি নতুন সরকারের মন্ত্রিসভায়।

প্রসঙ্গত, রেওয়াজ অনুযায়ী মন্ত্রী হিসেবে শপথ নেওয়া আগে তাদের নামের তালিকা প্রকাশ করা হয় না। এবারই এই নিয়মের ব্যতিক্রম হলো। রবিবার (৬ জানুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের নামের তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। আগামীকাল সোমবার (৭ জানুয়ারি) নতুন মন্ত্রিসভার ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও ৩ জন উপমন্ত্রী শপথ নিতে যাচ্ছেন। শপথ নেওয়া জন্য ইতোমধ্যে তারা টেলিফোনে ডাকও পেয়েছেন।

আরও পড়ুন: 

নতুন মন্ত্রীদের গাড়ি প্রস্তুত

২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও ৩ উপমন্ত্রী

নতুন মন্ত্রিসভার সদস্যরা মঙ্গলবার বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন

 

 

 

/ইএইচএস/আইএ/এনআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তারেক রহমানের নেতৃত্বে আমরা পদ্মা ব্যারেজ তৈরির পথে এগিয়ে যাচ্ছি: পানিসম্পদমন্ত্রী 
তারেক রহমানের নেতৃত্বে আমরা পদ্মা ব্যারেজ তৈরির পথে এগিয়ে যাচ্ছি: পানিসম্পদমন্ত্রী 
চট্টগ্রামে দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
চট্টগ্রামে দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
মার্ভেলের নতুন সিনেমায় ‘জেন ভি’ তারকা আসা জারম্যান
মার্ভেলের নতুন সিনেমায় ‘জেন ভি’ তারকা আসা জারম্যান
নেটওয়ার্ক বিভ্রাটে ক্ষুব্ধ হয়ে টাওয়ার কর্মীকে খুঁটিতে বাঁধলো গ্রামবাসী 
নেটওয়ার্ক বিভ্রাটে ক্ষুব্ধ হয়ে টাওয়ার কর্মীকে খুঁটিতে বাঁধলো গ্রামবাসী 
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা