নতুন মন্ত্রীদের গাড়ি প্রস্তুত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০১৯, ১৭:৩৫আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ১৯:১৫

পরিবহন পুলে ধোয়ামোছা হচ্ছে গাড়ি সোমবার (৭ জানুয়ারি) শপথ নিতে যাওয়া মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রায় ৭০টি গাড়ি প্রস্তুত করা হয়েছে। পরিবহন পুলে গাড়িগুলোর শেষ মুহূর্তের ধোয়ামোছার কাজ রবিবার (৬ জানুয়ারি) শেষ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের যথেষ্ট গাড়ি প্রস্তুত রাখা আছে। চালকও প্রস্তুত। মন্ত্রীদের ঠিকানা পেলেই আমরা গাড়ি পৌঁছে দিতে পারবো। আমি গত পরশু ভিজিটও করেছি। গাড়ি যা লাগবে সবই দেওয়া যাবে। সংখ্যাটা বলছি না।’

পরিবহন পুলে গিয়ে দেখা গেছে, টয়োটা হাইব্রিড গাড়ি সারি সারি প্রস্তুত রাখা হয়েছে। মন্ত্রিসভার সদস্যদের বঙ্গভবনে যাওয়ার জন্য এসব গাড়ি বরাদ্দ থাকবে, সেগুলোতে জাতীয় পতাকার স্ট্যান্ডও যুক্ত করা হয়েছে। গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে জয়ের মধ্য দিয়ে সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ হাসিনাকে বৃহস্পতিবারই (৩ জানুয়ারি) সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পর, ১২ জানুয়ারি ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন করে যাত্রা শুরু হয়েছিল সরকারের। তাদের মধ্যে ২৯ জন মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী ও দুজন উপমন্ত্রী। শেষ পর্যন্ত ওই মন্ত্রিসভার সদস্য ছিলেন ৫৩ জন। তবে ভোটের আগে পদত্যাগ করেন চার টেকনোক্র্যাট মন্ত্রী। শেষ পর্যন্ত সংখ্যাটি দাঁড়ায় ৪৯।

সোমবার (৭ জানুয়ারি) নতুন মন্ত্রিসভার ২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী শপথ নিতে যাচ্ছেন। শপথ নেওয়ার জন্য ইতোমধ্যে তারা টেলিফোনে ডাক পেয়েছেন। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম রবিবার (৬ জানুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদের এ তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

আরও পড়ুন: 

ডাক পেলেন না যারা

২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও ৩ উপমন্ত্রী

নতুন মন্ত্রিসভার সদস্যরা মঙ্গলবার বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন

/এসএমএ/ইউআই/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় মেসি!
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় মেসি!
লেহ যাওয়ার পথে কেন এক রাত জিসপায় থাকেন পর্যটকরা?
লেহ যাওয়ার পথে কেন এক রাত জিসপায় থাকেন পর্যটকরা?
তারেক রহমানের নেতৃত্বে আমরা পদ্মা ব্যারেজ তৈরির পথে এগিয়ে যাচ্ছি: পানিসম্পদমন্ত্রী 
তারেক রহমানের নেতৃত্বে আমরা পদ্মা ব্যারেজ তৈরির পথে এগিয়ে যাচ্ছি: পানিসম্পদমন্ত্রী 
চট্টগ্রামে দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
চট্টগ্রামে দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা