মন্ত্রণালয় হবে শ্রমিকবান্ধব: শ্রম প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০১৯, ২০:৩৩আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ২০:৪০

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নবনিযুক্ত প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান (ছবি: ফোকাস বাংলা) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান তার মন্ত্রণালয়কে শ্রমিকবান্ধব মন্ত্রণালয় হিসেবে এগিয়ে নিতে চান। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। মঙ্গলবার (৮ জানুয়ারি) শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি অনুষ্ঠানে এই অভিমত দেন প্রতিমন্ত্রী।  

শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘সবাই নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করলে সরকারের লক্ষ্য বাস্তবায়নে শ্রম মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।’ তিনি সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী খুলনার খালিশপুরে বন্ধ নিউজপ্রিন্ট মিল ও জুট মিলসহ অন্যান্য বন্ধ কলকারখানাগুলো চালুর উদ্যোগ নেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া প্রতিমন্ত্রী আদমজি জুট মিলের অব্যবহৃত জায়গা শিল্প-কারখানার কাজে লাগানোর চেষ্টা করবেন বলে জানান। 

অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, অতিরিক্ত সচিব সৈয়দ আহম্মদ, আশরাফ শামীমসহ মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের অধিনস্ত অধিদফতর সমূহের প্রধানসহ মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 



/এসআই/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি