২০০৯ সাল থেকে কেমিক্যাল গোডাউন সরাতে বলে আসছি: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৩৪আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৪১

চকবাজারে অগ্নিকাণ্ড পুরান ঢাকায় কেমিক্যাল গোডাউন থাকা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘২০০৯ সাল থেকে পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন সরাতে বলে আসছি। সরিয়েও দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে আবার এগুলো এই এলাকায় চলে এসেছে। ঢাকা দক্ষিণের মেয়র বলেছেন, তারা আর লাইসেন্স নবায়ন করছেন না। তিনি পদক্ষেপ নেবেন এগুলো সরানোর জন্য। মেয়র আমাদের তথ্য ও দিকনির্দেশনা দিলে আমরা সব ক্লিয়ার করে দেবো।’

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চকবাজারের দগ্ধ রোগীদের দেখতে এসে তিনি এসব কথা বলেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও এ সময় তার সঙ্গে ছিলেন।

চকবাজারে অগ্নিকাণ্ড

ওবায়দুল কাদের বলেন, ‘ক্ষতিগ্রস্তদের মানবিক সাহায্য, পুনর্বাসন ও আহতদের জন্য যা যা করণীয় সব করা হবে। প্রধানমন্ত্রী নিজেই দায়িত্ব নিয়েছেন।’

উল্লেখ্য, বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টা ৩৮ মিনিটে রাজধানীর পুরান ঢাকার চকবাজার থানার চুড়িহাট্টা শাহী মসজিদের সামনে একটি পিকআপের সিলিন্ডার বিস্ফোরণের পর আশপাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট সাড়ে চারঘণ্টার মতো কাজ করে আগুন নিয়ন্ত্রণে নেয়। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সেখান থেকে ৭০টি লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান জানান, এখনও ঘটনাস্থলে সার্চ অভিযান চলছে।

আরও পড়ুন- 




আগুন দেখে শাটার বন্ধ, ভেতরে দগ্ধ হয়ে বেশিরভাগের মৃত্যু

আগুনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দায়িত্ব সরকারের: ওবায়দুল কাদের

মুহূর্তেই মৃত্যুপুরি! (ফটোস্টোরি)

পুরান ঢাকার আগুন নিয়ন্ত্রণে, ৭৮ লাশ উদ্ধার 

'এর চেয়েও ভয়াবহ ঘটনা ঘটতে পারে'

চকবাজারে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের তিন সদস্যের তদন্ত কমিটি

/সিএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি