আগুনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দায়িত্ব সরকারের: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০১৯, ১১:২৭আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৪৬

চকবাজারে আগুন লাগার ঘটনাস্থল পরিদর্শনে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ছবি: সাজ্জাদ হোসেন) রাজধানীর চকবাজারে আগুন লাগার ঘটনায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা সরকার করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্তদের পাশে আছি। সরকার ক্ষতিগ্রস্তদের পাশে থেকে সব ধরনের সহায়তা করবে। ’
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর পুরান ঢাকার চকবাজারে আগুন লাগার ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘কীভাবে আগুন লাগেছে তা এখনই নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। ঘটনাটি তদন্ত করা হবে। পুরো তদন্ত রিপোর্ট দেখে নিশ্চিত হয়ে বলা যাবে কীভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে, কতটুক ক্ষয়ক্ষতি হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। পুরান ঢাকার রাস্তাগুলো এমনিতেই খুব সরু। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকেরা কষ্ট করে দ্রুত এসে আগুন নেভানোর কাজ শুরু করে। এজন্য তাদের ধন্যবাদ জানাই।’
বুধবার রাত ১০টা ৩৮ মিনিটে রাজধানীর পুরান ঢাকার চকবাজার থানার চুড়িহাট্টা শাহী মসজিদের সামনের কয়েকটি ভবনে আগুন লেগে একই পরিবারের তিন সদস্যসহ ৭০ জন দগ্ধ হয়ে মারা গেছেন। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন উদ্ধাকারী দলের সদস্যরা।

/এসজেএ/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী