মেয়রের নেতৃত্বে ফের অভিযান শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০১৯, ১৪:৪৫আপডেট : ০২ মার্চ ২০১৯, ১৫:৩৭

মেয়রের নেতৃত্বে অভিযান চলছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের নেতৃত্বে শনিবার দুপুর আড়াইটার দিকে বকশি বাজারের জয়নাগ রোডে কেমিক্যাল গুদাম  উচ্ছেদ অভিযানে পুনরায় শুরু হয়েছে। এর আগে গুদাম ও বাড়ির মালিকদের বাধার কারণে অভিযান স্থগিত করা হয়। পরে মেয়র এ খবর শুনে নিজেই অভিযান পরিচালনার ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমি যাবো, কে বাধা দেবে আমি দেখবো।’

জয়নাগ রোডের কয়েকটি ক্যামিক্যাল গুদামের তালিকা দেখে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর বিকাল ৩টার দিকে প্লাস্টিক ও কেমিক্যাল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। বৈঠকে বসার আগে মেয়র সাইদ খোকন বলেন,  ‘আমরা কোনও গুদামের মালামাল জব্দ করছি না। কাউকে সাজাও দিচ্ছি না। আমরা কেবল হাজার হাজার মানুষের জীবন সেভ করছি। এসব গুমামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে।’

সার্ভিস লাইন বন্ধ করা হচ্ছে

এর আগে চকবাজার থানা পুলিশ জানিয়েছে, শনিবার (২ মার্চ) সকালে সিটি করপোরেশনের একটি দল জয়নাগ রোডের একটি আবাসিক ভবনে কেমিক্যালের গুদাম খুঁজে পায়। এরপর ভবনটির বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার সময় এলাকার ব্যবসায়ীরা স্লোগান দিতে থাকে এবং তাদের তোপের মুখে অভিযান স্থগিত করতে বাধ্য হয় টাস্কফোর্স।

বিষয়টি জানার পর মেয়র সাঈদ খোকন বলেন, ‘একদল অসাধু ব্যবসায়ী অভিযানে বাধা দিয়েছে। আমি দুপুরে ঘটনাস্থলে যাবো। আমার সামনে অভিযান চলবে। দেখি কে অভিযানে বাধা দেয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 আরও পড়ুন:
মালিকদের বাধায় কেমিক্যাল গুদাম উচ্ছেদ স্থগিত

/এসএস/এআরআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার কি ট্রাম্পের রোষানলে পড়ছে ইউরোপ
এবার কি ট্রাম্পের রোষানলে পড়ছে ইউরোপ
নিখোঁজ জবি শিক্ষার্থীর বিষয়ে সর্বশেষ যা জানা গেলো
নিখোঁজ জবি শিক্ষার্থীর বিষয়ে সর্বশেষ যা জানা গেলো
ব্যাংক সংস্কারে বাংলাদেশকে ৫ হাজার ৫০০ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক
ব্যাংক সংস্কারে বাংলাদেশকে ৫ হাজার ৫০০ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক
মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
সর্বাধিক পঠিত
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান