মালিকদের বাধায় কেমিক্যাল গুদাম উচ্ছেদ স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০১৯, ১৪:১০আপডেট : ০২ মার্চ ২০১৯, ১৪:৩২

উচ্ছেদ অভিযানে মালিকদের বাধা রাজধানীর বকশি বাজারের জয়নাগ রোডে কেমিক্যাল গুদাম  উচ্ছেদ অভিযানে বাধা দিয়েছেন গুদাম ও বাড়ির মালিকরা। তাদের বিক্ষোভের মুখে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) টাস্কফোর্স অভিযান স্থগিত করতে বাধ্য হয়েছে। অভিযান স্থগিতের সংবাদ শুনে ডিএসসিসি মেয়র সাঈদ খোকন বলেছেন, ‘আমি যাবো, কে বাধা দেবে আমি দেখবো।’

উচ্ছেদ অভিযানে মালিকদের বাধা চকবাজার থানা পুলিশ জানিয়েছে, শনিবার (২ মার্চ) সকালে সিটি করপোরেশনের একটি দল জয়নাগ রোডের একটি আবাসিক ভবনে কেমিক্যালের গুদাম খুঁজে পায়। এরপর ভবনটির বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার সময় এলাকার ব্যবসায়ীরা স্লোগান দিতে থাকে এবং তাদের তোপের মুখে অভিযান স্থগিত করতে বাধ্য হয় টাস্কফোর্স।

উচ্ছেদ অভিযানে মালিকদের বাধা বিষয়টি জানার পর মেয়র সাঈদ খোকন বলেন, ‘একদল অসাধু ব্যবসায়ী অভিযানে বাধা দিয়েছে। আমি দুপুর ২টায় ঘটনাস্থলে যাবো। আমার সামনে অভিযান চলবে। দেখি কে অভিযানে বাধা দেয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদ সম্মেলনে কথা বলছেন মেয়র তিনি বলেন,  ‘টাস্কফোর্স আজ তাদের কার্যক্রম পরিচালনা করতে গুদাম মালিকদের বাধার মুখে পড়ে। যেকোনও মূল্যে নগর কর্তৃপক্ষ তার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবে। এতে কাউকে এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।

মালিকদের বাধায় কেমিক্যাল গুদাম উচ্ছেদ স্থগিত

মেয়র আরও বলেন, ‘৯ বছর তারা  সময় পেয়েছে আর কত তাদেরকে সময় দেবো? আমরা তো সেখানে কারও মালামাল রাস্তায় ছুড়ে ফেলে দিচ্ছি না। তাদেরকে সেখান থেকে নির্ধারিত স্থানে সরিয়ে দিচ্ছি।’

/এসএস/এআরআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণমন্ত্রী
জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণমন্ত্রী
কেন্দ্রীয় কারাগারের অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু
কেন্দ্রীয় কারাগারের অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোটেল পুড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোটেল পুড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা
মান্টোর অস্বস্তিকর সত্যের ছায়ায় ‘ঠাণ্ডা গোশত ২.০’
মান্টোর অস্বস্তিকর সত্যের ছায়ায় ‘ঠাণ্ডা গোশত ২.০’
সর্বাধিক পঠিত
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ