গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটের পাশে কাঁচাবাজারে আগুন পুরোপুরি নিভেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নেভাতে সক্ষম হয় বলেও জানান তিনি।
শাকিল নেওয়াজ বলেন, ‘৫টা ৪৮ মিনিটে আমরা আগুন লাগার খবর পাই। ৫টা ৫৫ মিনিটে আমাদের নির্বাপনের কাজ শুরু হয়। হতাহতের ঘটনা ঘটেনি। এখনও আমাদের ইউনিট কাজ করছে।’
শাকিল নেওয়াজ আরও বলেন, ‘এই মার্কেটে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। আগেও আগুন লেগেছিল এ মার্কেটে। তখন এ ব্যাপারে ব্যবস্থা নিতে তিন থেকে চার বার মার্কেট কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হয়েছিল।’
আরও পড়ুন-
যেকোনও মূল্যে এটাকে ভেঙে মার্কেট তৈরি করতে হবে: হানিফ
গুলশান কাঁচাবাজারে আগুন: ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের কমিটি
‘ঋণ করে দোকান করেছি, সব পুড়ে ছাই’
মার্কেট কর্তৃপক্ষকে চার বার সতর্ক করা হয়েছে: ফায়ার সার্ভিস
এই মার্কেটে অগ্নিনির্বাপণের কোনও ব্যবস্থা নেই: ডিএনসিসি মেয়র








