মার্কেট কর্তৃপক্ষকে চার বার সতর্ক করা হয়েছে: ফায়ার সার্ভিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৯, ০৯:২৫আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১১:২৯

সিএনসিসি কাঁচাবাজার ও সুপারমার্কেটে আগুন রাজধানীর গুলশান ১ নম্বর ডিএনসিসি কাঁচা বাজার ও সুপার মার্কেট কর্তৃপক্ষকে অগ্নি নির্বাপণের ব্যবস্থা রাখতে তিন থেকে চার বার সতর্ক করে নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফায়াস সার্ভিস। এ বাহিনীর পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ বাংলা ট্রিবিউনকে জানান, এই মার্কেটে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা নেই। একারণে আগুন নিয়ন্ত্রণে তাদের অনেক বেগ পেতে হচ্ছে।

শনিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৮ টার দিকে তিনি এই তথ্য জানান।

শাকিল নেওয়াজ বলেন, ‘কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখানে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা নেই।’ ডিএনসিসি’র কাঁচা বাজার ও সুপার মার্কেটে আগুন

তিনি আরও জানান, ২০১৭ সালের ৩ জানুয়ারি ভোরবেলা একই মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনার পর এ ব্যাপারে ব্যবস্থা নিতে তিন থেকে চার বার মার্কেট কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হয়। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেও জানান তিনি।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, কাঁচাবাজারে প্রায় ৩শ’ দোকান রয়েছে। দোকানগুলো সব পুড়েছে। শনিবার ভোর সাড়ে ৫টা ৪৮মিনিটের দিকে কাঁচাবাজারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট সেখানে কাজ করছে।

আরও পড়ুন-

'আগুন নিয়ন্ত্রণে, দ্রুত নিভিয়ে ফেলার চেষ্টা চলছে' 

পুরো গুলশান ১ ধোঁয়ায় আচ্ছন্ন

এই মার্কেটে অগ্নিনির্বাপণের কোনও ব্যবস্থা নেই: ডিএনসিসি মেয়র

/এআরআর/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যাত্রাবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ১০ ককটেল উদ্ধার
যাত্রাবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ১০ ককটেল উদ্ধার
জাপানের দিকে ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, বন্যা-ভূমিধসের সতর্কতা
জাপানের দিকে ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, বন্যা-ভূমিধসের সতর্কতা
রূপপুরে বিদ্যুৎ উৎপাদনে তোড়জোড়, পারমাণবিক বিদ্যুতের সক্ষমতা বাড়ছে বিশ্বব্যাপী
রূপপুরে বিদ্যুৎ উৎপাদনে তোড়জোড়, পারমাণবিক বিদ্যুতের সক্ষমতা বাড়ছে বিশ্বব্যাপী
ইমরান খানের আরও দুই বোন গ্রেফতার
ইমরান খানের আরও দুই বোন গ্রেফতার
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?