আসামির মাথায় আইএস’র টুপি: কারা কর্তৃপক্ষের তদন্ত কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০১৯, ১৫:২৭ আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ১৫:৩৬

আসামির মাথায় আইএস`র টুপি হলি আর্টিজান হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাকিবুল হাসান রিগ্যান কীভাবে আইএস’র টুপি পেলো সেব্যাপারে কারা কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে। আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফা কামাল পাশা জানিয়েছেন, ‘এই টুপি সে কারাগার থেকে সংগ্রহ করেছে কি না তা খতিয়ে দেখতে এডিশনাল আইজি প্রিজনকে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কারও অবহেলা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও জানান, রায় পরবর্তী প্রতিক্রিয়ার জন্য সারা দেশের কারাগারগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আসামি রাকিবুল হাসান রিগ্যানের মাথায় আইএস’র টুপি

উল্লেখ্য, রিগ্যানসহ অন্যান্য আসামিদের বুধবার সকাল সোয়া ১০টার দিকে আদালতের গারদে নেওয়া হয়। তখন রিগ্যানের মাথায় এই লোগোসহ টুপি ছিল না। রায় ঘোষণা শেষে অন্যান্য আসামিদের সঙ্গে বের করে আনার সময় তার মাথায় আইএস’র লোগোসহ টুপি দেখা যায়। অন্য আসামিদের সঙ্গে রিগ্যানও এসময় ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করে।

হলি আর্টিজান হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাকিবুল হাসান রিগ্যানের মাথায় কীভাবে আইএস’র টুপি এলো সেব্যাপারে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক জানিয়েছেন, বিষয়টি তারা তদন্ত করে দেখবেন।

আরও পড়ুন- 

আইএস’র টুপি পরে আদালতে, রায়ের পর আল্লাহু আকবর ধ্বনি

আদালতে আসামির মাথায় কীভাবে আইএস’র টুপি, তদন্ত করবে সরকার

/এআরআর/এনএল/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘটছে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, জনমনে আতঙ্ক
ঘটছে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, জনমনে আতঙ্ক
ঠাকুরগাঁওয়ের ছাত্রলীগ নেতা পেট্রোল বোমাসহ রাজধানীতে গ্রেফতার
ঠাকুরগাঁওয়ের ছাত্রলীগ নেতা পেট্রোল বোমাসহ রাজধানীতে গ্রেফতার
বনানী পুলিশ ফাঁড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ
বনানী পুলিশ ফাঁড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ
গোপালগঞ্জের কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ
গোপালগঞ্জের কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী