১৫ ঘণ্টা পর ছাড়লো পর্তুগালমুখী বিশেষ ফ্লাইট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২০, ১০:৪০আপডেট : ২৫ জুন ২০২০, ১০:৪০

বিমান বাংলাদেশ এয়ার লাইন্স বাংলাদেশ বিশেষ ফ্লাইট আয়োজন করলেও পর্তুগালের নতুন নিয়মের কারণে আটকে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। বুধবার (২৪ জুন) সকাল ১১টায় ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে দেশটি নতুন নিয়ম করায় অনুমতি না পেয়ে ফ্লাইট ছাড়তে পারেনি বিমান। দিনভর অপেক্ষায় ছিলেন যাত্রীরা। অবশেষে ১৫ ঘণ্টা পর রাত ২টা ৫ মিনিটে ২৩০ জন যাত্রী নিয়ে ছেড়ে যায় বিশেষ ফ্লাইটি।  বিমানের  উপ মহা ব্যবস্থাপক (জন সংযোগ) তাহেরা খন্দকার  এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বাংলাদেশে অবস্থানরত পর্তুগালের রেসিডেন্সকার্ডধারীদের জন্য বিশেষ ফ্লাইটের আয়োজন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফ্লাইটটি বুধবার সকাল ১১টায় ঢাকা ত্যাগ করার কথা ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিশেষ ফ্লাইট পরিচালনার জন্য পর্তুগালের অনুমতির আবেদন করে বিমান। ১৪ জুন ফ্লাইট পরিচালনার অনুমতি পায় সংস্থাটি। কিন্তু দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (২৩ জুন) নতুন আদেশ জারি করে, যে কোনও বিশেষ ফ্লাইট পরিচালনার জন্য তাদেরও অনুমতি নিতে হবে। নতুন নিয়ম বিষয়টি বিমানকে জানানো হয় বুধবার সকালে। ফলে নতুন নিয়মের কারণে নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি বিমানের বিশেষ ফ্লাইট। এ সিদ্ধান্ত জানার পর বিমান ফের অনুমতির আবেদন করে। অনুমতি পাওয়ার পর ছেড়ে যায় ফ্লাইটটি।

এদিকে এই ফ্লাইটে যেতে যাত্রীরা সকাল ৭ টার দিকে বিমানবন্দরে আসেন। তবে ফ্লাইটের অনুমতি না পাওয়ায় যাত্রীদের সকাল থেকে অপেক্ষায় থাকতে হয়। বিমানের পক্ষ থেকে তাদের খাবারের ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন- পর্তুগালের নতুন নিয়মে আটকে আছে বিমানের বিশেষ ফ্লাইট

/সিএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান ইসলাম জবিউল্লাহর
গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান ইসলাম জবিউল্লাহর
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ