রানা প্লাজা ট্রাজেডির তিন বছর

নাদিম হোসেন, সাভার
২৪ এপ্রিল ২০১৬, ০১:৪১আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ০৭:২১

রানা প্লাজা আজ  ২৪ এপ্রিল। দেশের পোশাক শিল্পের ইতিহাসে এক শোকাবহ দিন। ২০১৩ সালের এই দিনে সাভারের রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৬ জন শ্রমিকের করুণ মৃত্যু হয়। আহত হন কয়েক হাজার শ্রমিক। দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।
সেদিন যা ঘটেছিল

ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ডের পাশে অবস্থিত রানা প্লাজায় তিনটি পোশাক কারখানার শ্রমিকরা প্রতিদিনের মতো ওই দিন সকাল ৮টায় হাজির হন নিজ নিজ কর্মস্থলে। উৎপাদনও শুরু হয় নির্ধারিত সময়ে। হঠাৎ সাড়ে ৯টার দিকে বিকট শব্দ। আশপাশে উড়তে থাকে ধুলো-বালি। ধসে পড়ে রানা প্লাজা। শুরু হয় আহত শ্রমিকদের আহাজারি। উদ্ধারে এগিয়ে আসেন স্থানীয়রা। পরে তাদের সঙ্গে যুক্ত হন সেনা ও নৌবাহিনী, ফায়ার সার্ভিস, আনসার, র‌্যাব ও পুলিশ সদস্যরা। চলে বিরতিহীন উদ্ধার অভিযান।
যা ছিল ভবনটিতে

রানা প্লাজার প্রথম তলায় ছিল বিভিন্ন দোকান, দ্বিতীয় তলায় ছিল দোকান আর  ব্যাংক,তৃতীয় তলায় নিউ ওয়েভ বটমস লিমিটেড, চতুর্থ ও পঞ্চম তলায় নিউ ওয়েভ স্টাইল লিমিটেড ও ফ্যানটম ট্যাক লিমিটেড, ষষ্ঠ ও সপ্তম তলায় ইথারটেক্স লিমিটেড গার্মেন্টস।
হতাহতের সংখ্যা

শেষ পর্যন্ত ধসে যাওয়া প্লাজার ধ্বংসস্তূপ থেকে ১ হাজার ১৩৬ জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়। আর আহত অবস্থায় উদ্ধার করা হয় ২ হাজার ৪৩৮ জনকে। আহতদের অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন। অনেকে আবার মানসিক রোগীতে পরিণত হয়েছেন।
আরও পড়ুন: এক যুগে রাবির চার অধ্যাপক খুন



তৈরি হয়েছে শহীদ বেদী

নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে রানা প্লাজা ধসের পর ২০১৩ সালের ২৪ মে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা ধ্বংসস্তূপের সামনে নির্মাণ করেন শহীদ বেদী। অস্থায়ী শহীদ বেদীটির নামকরণ করা হয় প্রতিবাদ-প্রতিরোধ।  বেদীটিকে কেন্দ্র করে বিভিন্ন শ্রমিক সংগঠন তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছেন।  
বর্তমান রানা প্লাজার চিত্র

অধিকাংশ ধ্বংস্তূপই সরিয়ে নেওয়া হয়েছে বংশাই নদীর পাড়ে। এখনও কংক্রিটের সুরকি ছড়িয়ে-ছিটিয়ে আছে রানা প্লাজার ১৮ শতাংশ জমির ওপর। চারপাশটা কাঁটাতার ও টিনের বেড়া দিয়ে রেখেছিলেন জেলা প্রশাসক।  প্রায় প্রতিদিনই রানা প্লাজায় আহত, নিহত আর নিখোঁজ স্বজনদের আনাগোনা চোখে পড়ে। বিভিন্ন শ্রমিক সংগঠন নানান দাবিতে ধসে পড়া রানা প্লাজার সামনে আন্দোলন চালিয়ে আসছে।
রানার সকল ভূমি সরকারের দখলে
সোহেল রানার মালিকানাধীন রানা প্লাজার ভূমি, রানা টাওয়ারের ভূমি ও ধামরাইয়ের রানা ব্রিকসের জমি সরকার দখলে নিয়েছে। আদালতের নির্দেশে রানা মালিকানাধীন সকল ভূমি বাজেয়াপ্ত করে ঢাকা জেলা প্রশাসক দখল বুঝে নেয়।

কালের সাক্ষী অধরচন্দ্র স্কুল মাঠ
বেদনার সাক্ষী হয়ে আছে সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠ। ঘটনার দিন থেকে টানা ১৭ দিন ওই বিদ্যালয়ের মাঠে নিহতদের মরদেহ নিয়ে রাখা হতো। স্বজনদের কাছে হস্তান্তর করা হতো এখান থেকেই। রানা প্লাজা থেকে বিদ্যালয়ের মাঠ দেড় কিলোমিটার জুড়ে সে সময় অ্যাম্বুলেন্সের মুহুর্মুহু শব্দ সবাইকে জাগিয়ে তুলতো। আর অপেক্ষারত স্বজনেরা হুমড়ি খেয়ে পড়তো।
শ্রমিক নেতাদের দাবি

রানা প্লাজা ধসের ঘটনায় শ্রমিক সংগঠনগুলো নড়েচড়ে বসে। শ্রমিকদের কর্ম পরিবেশ নিরাপদ রাখতে আন্দোলন শুরু করে। নিহত ও আহতদের ‘লস অব আর্নিং’ এর ভিত্তিতে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও করেন তারা। ২৪ এপ্রিলকে জাতীয় শোক দিবস ঘোষণা করার জোর দাবি জানান তারা।

আরও পড়ুন: নির্বাচনি সহিংসতা ছড়িয়ে পড়েছে সারাদেশে

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ড্রাষ্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানার সভাপতি  মো. ইব্রাহিম বলেন, রানা প্লাজার অনেক শ্রমিক এখনও ক্ষতিপূরণ পায়নি। তাদের দ্রুত ক্ষতিপূরণ দিতে হবে। এ ছাড়া সরকার সোহেল রানার যেসব সম্পত্তি জব্দ করেছে সে সব নিহত ও আহত পরিবারের মাঝে বণ্টন করে দিতে হবে।
এমনটি নাও হতে পারতো

রানা প্লাজা ধসের জন্য সে সময় স্থানীয় প্রশাসনের গাফিলতিকেই দায়ি করছিল সুশীল সমাজ ও আহত শ্রমিকরা। তাদের দাবি ছিল,ভবনটি ধসের ঠিক ২৪ ঘণ্টা আগেই ফাটল দেখা দিয়েছিল ৪ ও ৫ তলার কয়েকটি পিলারে। যা দেখে শ্রমিকরা কর্মস্থল থেকে নেমে আসে মহাসড়কে। এমন সংবাদের পর সেখানে ছুটে যান স্থানীয় সংবাদকর্মীরা। তখন যদি  ভবনটি খালি করা হতো তা হলে ওই ভয়াবহ দুর্ঘটনা নাও ঘটতে পারতো। 

/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী