রাবি শিক্ষক খুনের প্রতিবাদে জবিতে মানববন্ধন

জবি প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৬, ০২:২১আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ০২:৩৮

রাবি শিক্ষক খুনের প্রতিবাদে জবিতে মানববন্ধন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিম সিদ্দিককে হত্যার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি)মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে বক্তারা এই খুনের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যলয়ের শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, রেজাউল করিম সংস্কৃতি মনা ব্যক্তিত্ব ছিলেন। তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত দেননি। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ।
আরও পড়তে পারেন: ইমরান এইচ সরকারকে হত্যার হুমকি
এসব হত্যাকাণ্ডে প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ উল্লেখ করে তারা বলেন, এর আগে ২০০৪, ২০০৬, ২০০৮, ২০১৪ সালে রাবি’র আরও চারজন অধ্যাপককে হত্যা করে  দুর্বৃত্তরা। বিচারহীনতা ও শাস্তি না দেওয়ার কারণে খুনিরা নতুন করে এমন হত্যাকাণ্ড ঘটানোর সাহস পাচ্ছে।
সম্প্রতি জবি শিক্ষার্থী নাজিম হত্যার কথা উল্লেখ করে তারা বলেন, দেশে শিক্ষক-শিক্ষার্থীসহ কেউই নিরাপদ নয়।

মাবনববন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার অধ্যাপক সেলিম ভূঁইয়া, জবি নীল দলের সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক  ড. হেলেনা ফোরদৌসী, দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সিদ্ধার্থ শংকর জোয়ারদার, ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু জাফর প্রমুখ।

আরও পড়তে পারেন: নতুন ছবিটা আর বানানো হলো না অধ্যাপক রেজাউলের

রাবি শিক্ষক খুনের প্রতিবাদে জবিতে মানববন্ধন
 
/আরএআর/এনএস/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী