ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহসহ ৬ জন কারাগারে

সিলেট প্রতিনিধি
১৭ মে ২০১৬, ২১:১৮আপডেট : ১৭ মে ২০১৬, ২১:২১

কারাগার সন্ত্রাস বিরোধী আইনসহ তিনটি আইনে দায়ের করা মামলায় ফেঞ্চুগঞ্জের উপজেলা চেয়ারম্যান (সাময়িক বরখাস্তকৃত) ও জামায়াত নেতা সাইফুল্লাহ আল হোসাইনসহ ৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে এ তিনটি মামলায় আদালতে হাজিরা দেন সাইফুল্লাহসহ ৬ আসামি। সিলেটের সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ মনির আহমদ পাটোয়ারী  তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
সিলেটের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সাইফুল্লাহ ছাড়া জামিন নামঞ্জুর হওয়া অপর আসামিরা হচ্ছেন-ইমরুল ইসলাম বকুল, কামরুল ইসলাম আলতা, আব্দুস সালাম, হাফিজ আশরাফ ও জিয়াউল ইসলাম তোলা।

মামলায় জানা যায়, ২০১৫ সালের ৩১ অক্টোবর ফেঞ্চুগঞ্জের হাঁটুভাঙ্গা ও নিজামপুর এলাকা থেকে ১০১টি ককটেল ও দুটি পাইপ গানসহ রুম্মান মিয়া ও মোজাম্মেল হোসেন নামের দুই শিবির কর্মীকে আটক করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইনসহ কয়েকজনকে আসামি করা হয়।

এ তিনটি মামলায় সাইফুল্লাহ আল হোসাইনসহ আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।  চার্জশিট দাখিলের পর থেকে পলাতক ছিলেন সাইফুল্লাহ।

গত ১২ মে এক প্রজ্ঞাপনের মাধ্যমে সাইফুল্লাহকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, ‘সাইফুল্লাহ আল হোসাইনের বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জ থানার মামলা নং-০৭/২০১৬ ও ০৮/২০১৬ এর অভিযোগপত্র গত ২৮ ফেব্রুয়ারি গৃহীত হয়েছে। আদালত কর্তৃক তার বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত হওয়ায় তার দ্বারা উপজেলা পরিষদের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থী মর্মে সরকার মনে করে। তাই, উপজেলা পরিষদ আইন, উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১ ধারা(সংশোধিত) ১৩ খ(১) ধারা অনুসারে সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইনকে সাময়িক বরখাস্ত করা হলো।’

এদিকে, কয়েক মাস আত্মগোপনে থাকার পর মঙ্গলবার দুপুরে আত্মসমর্পণ করেন সাইফুল্লাহসহ ৬ আসামি। আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকে জেলহাজতে পাঠান।

সাইফুল্লাহর পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট সিরাজুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন-অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুল ইসলাম।

আরও পড়ুন: রাবি শিক্ষক হত্যা: তিন আসামির পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর 

/এআর/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথমবারের মতো রিংয়ে মানুষের মুখোমুখি লড়াইয়ে রোবট, ভিডিও ঘিরে আলোচনা
প্রথমবারের মতো রিংয়ে মানুষের মুখোমুখি লড়াইয়ে রোবট, ভিডিও ঘিরে আলোচনা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
গাজীপুরে আগুনে পুড়লো ২৩ ঘর ও পাঁচ দোকান
গাজীপুরে আগুনে পুড়লো ২৩ ঘর ও পাঁচ দোকান
গাজায় ‘গণহত্যা’ চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু: জাতিসংঘে স্পেনের প্রধানমন্ত্রী
গাজায় ‘গণহত্যা’ চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু: জাতিসংঘে স্পেনের প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি