মনে হচ্ছে বিনিয়োগে ‘ইতিবাচক ধাক্কা’ এসেছে: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০১৬, ১৮:৪৮আপডেট : ০৩ জুন ২০১৬, ১৯:০৩

মুহিত বাংলাদেশে বিনিয়োগে বড় ধরনের ‘ইতিবাচক ধাক্কা’ এসেছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গত দেড় বছরে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি।
শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৬-১৭ অর্থবছরের জন্য ঘোষিত বাজেট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।
অর্থমন্ত্রী এমন দাবি করলেও পরিসংখ্যান অনুযায়ী, গেল ৮ অর্থবছরে বাজেটের আকার আড়াই লাখ কোটি টাকা বাড়লেও বেসরকারি বিনিয়োগ ১ শতাংশও বাড়েনি।
দেশে বিদেশি বিনিয়োগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমার মনে হচ্ছে, বিনিয়োগে একটা ইতিবাচক ধাক্কা এসেছে। অভ্যন্তরীন ও বিদেশি বিনিয়োগ বেড়েছে। গত বছর ২ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ হয়েছে। কারণ গত দেড় বছর ধরে দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, দেশে এখন কোনও ধরনের অবরোধ-হরতাল না থাকায় অনেকে বিনিয়োগে আগ্রহী হচ্ছে। তাছাড়া মানুষ এখন অবরোধ হরতালে আগ্রহী নয়। কারণ দেশের শ্রমশক্তি এখন এতো বলবান যে তারা কোনও ছুটি চায় না। শুধু কর্মপরিবেশ চায়।
উল্লেখ্য, সরকারের অর্থনৈতিক সমীক্ষার তথ্য অনুযায়ী, ২০০৮-০৯ অর্থবছরে বেসরকারি বিনিয়োগের পরিমাণ ছিল মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২১ দশমিক ৮৭ শতাংশ। সেই অর্থবছরের বাজেট ছিল ৯৯ হাজার ৯৬২ কোটি টাকা। ৮ বছর পরে বাজেটের আকার হয়েছে যাচ্ছে ৩ লাখ ৪০ হাজার কোটি টাকারও বেশি। অথচ এই ৮ বছরে বেসরকারি বিনিয়োগ ২১ শতাংশের ঘরেই হাবুডুবু খাচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএসের হিসাবে, চলতি ২০১৫-১৬ অর্থবছরের (সাময়িক) শেষে বেসরকারি বিনিয়োগের পরিমাণ কমে দাঁড়াবে জিডিপির ২১ দশমিক ৭৮ শতাংশে।

সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু উপস্থিত ছিলেন। এ সময় তারাও বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

আরও পড়ুন: রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অবশ্যই উচ্চাভিলাষী: অর্থমন্ত্রী

/এসএনএইচ/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী