শেওড়াপাড়ায় আস্তানা:

বাংলা কলেজের ছাত্র পরিচয়ে বাসা ভাড়া নেয় ‘জঙ্গিরা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০১৬, ১৫:২৪আপডেট : ১৭ জুলাই ২০১৬, ১৫:৪৬

শেওড়াপাড়ায় জঙ্গি আস্তানা রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় যে ‘জঙ্গি আস্তানা’ পাওয়া গেছে, সেই বাসার একটি রুমে থাকত চারজন। তারা নিজেদের বাংলা কলেজের ছাত্র পরিচয় দিয়ে ওই বাসা ভাড়া নিয়েছিল এবং আশপাশের লোকজনের সঙ্গেও ওই পরিচয়েই মাঝে মধ্যে আলাপ করতো। তবে তাদের কোনওভাবেই সন্দেহ করেননি কেউ।

পশ্চিম শেওড়াপাড়ায় বেরিয়ে আসা গুলশান হামলারকারীদের ‘আরেক আস্তানায়’ গিয়ে এসব তথ্য জানা গেছে। পশ্চিম শেওড়াপাড়ায় ৪৪১/৮ নম্বর বাড়িটির ওই ফ্ল্যাটে তালা ঝুলছে ঈদের পরদিন থেকে।

এলাকাবাসী জানায়, ঈদের পরদিন ওই বাসায় একজনকে দেখা গেছে। বাড়ির নীচতলার এক রুমে তারা চারজন থাকতো।

পাশের রুমের বাসিন্দা গার্মেন্টকর্মী মামুন বলেন, মাস তিনেক আগে একবার তাদের সঙ্গে আমার কথা হয়। গার্মেন্টে কাজ করি বলে আমি সকালে গিয়ে রাতে ফিরি। ফলে খুব বেশি যোগাযোগ হয়নি। তাদের সঙ্গে প্রথম দফায় কথা হওয়ার সময় তারা জানিয়েছিল, তারা বাংলা কলেজে পড়ে। ওদের একজনের মুখে খোঁচা খোঁচা দাড়ি ছিল।


এই সেই বাড়ি ওই ভবনের দোতলার এক বাসিন্দা বলেন, তাদের বয়স ২০ থেকে ২৪ বছরের মধ্যে। এদের বিষয়ে তেমন কিছু জানি না। তবে চলাফেরায় অস্বস্তিকর কিছু নজরে আসেনি। ছাত্র পরিচয় দিয়েছিল, দেখতেও ছাত্রদের মতোই।

উল্লেখ্য, রাজধানীর শেওড়াপাড়ায় গুলশান হামলাকারীদের আরও একটি আস্তানার সন্ধান পেয়েছে পুলিশ। রবিবার সকালে কাউন্টার টেররিজম ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম শেওড়াপাড়ার ৪৪১/৮ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে ওই আস্তানার সন্ধান পায়। এ ঘটনায় বাড়ির মালিক নুরুল ইসলামকে আটক করেছে পুলিশ।

জানা যায়, ডিএমপির নির্দেশনা অনুযায়ী ভাড়াটিয়াদের নাম, ঠিকানা ও পরিচয়সহ নির্ধারিত ফরম পূরণ করে থানায় জমা দেওয়ার নিয়ম থাকলেও বাড়ির মালিক নুরুল ইসলাম তা করেননি।

ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান জানান, সেখান থেকে হাতে তৈরি গ্রেনেড ও কালো পোশাক উদ্ধার করা হয়েছে।


ছবি: নাসিরুল ইসলাম
/ইউআই/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি