গুলশান হামলাকারীদের আরেক আস্তানা শেওড়াপাড়ায়!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০১৬, ১৩:০৩আপডেট : ১৭ জুলাই ২০১৬, ১৪:৫৬

শেওড়াপাড়া

রাজধানীর শেওড়াপাড়ায় গুলশান হামলাকারীদের আরও একটি  আস্তানার সন্ধান পেয়েছে পুলিশ। রবিবার সকালে কাউন্টার টেররিজম ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম শেওড়াপাড়ার  ৪৪১/৮ নম্বর  বাড়িতে  অভিযান চালিয়ে ওই আস্তানার সন্ধান পায়। এ ঘটনায় বাড়ির মালিক নুরুল ইসলামকে আটক করেছে পুলিশ।

জানা যায়, ডিএমপির নির্দেশনা অনুযায়ী  ভাড়াটিয়াদের নাম, ঠিকানা ও পরিচয়সহ নির্ধারিত ফরম পূরণ করে থানায় জমা দেওয়ার নিয়ম থাকলেও বাড়ির মালিক  নুরুল ইসলাম  তা করেন নি।
ডিএমপির জনসংযোগ বিভাগের উপ কমিশনার মাসুদুর রহমান জানান, সেখান থেকে হাতে তৈরি গ্রেনেড ও কালো পোশাক উদ্ধার করা হয়েছে। 

পুলিশ জানায়, এর আগে শনিবার বিকালে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়ি থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপ-উপাচার্য গিয়াস উদ্দিন আহসানসহ তিনজনকে একই অভিযোগে গ্রেফতার করে। 


গ্রেফতারকৃতরা অপর দুজন হলেন- গিয়াস উদ্দিনের ভাগনে আলম চৌধুরী এবং বসুন্ধরার ওই ভবনের ব্যবস্থাপক মাহবুবুর রহমান তুহিন।

পুলিশ বলছে, বসুন্ধরা আবাসিক এলাকার ৬ নম্বর সড়কের ব্লক ই-এর ৩০১/এ প্লটের টেনেমেন্ট-৩ এর এ/৬ নম্বর ফ্ল্যাটে গুলশানে হামলাকারীরা পাঁচ জঙ্গি মিলিত হয়েছিল।

ওই বাসা থেকে বালুভর্তি কার্টন, জঙ্গিদের কাপড়সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে জানিয়ে উপ-কমিশনার মাসুদুর রহমান শনিবার রাতে বলেছিলেন, বালুভর্তি ওই কার্টনে হামলায় ব্যবহৃত গ্রেনেড রাখা হয়েছিল বলে তারা ধারণা করছেন।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন গিয়াস উদ্দিন আহসান বসুন্ধরার ওই ফ্ল্যাটের মালিক। ফ্ল্যাটটি ভাড়া দেওয়ার দায়িত্বে ছিলেন তার ভাগনে আলম ও ভবনের ব্যবস্থাপক তুহিন।

এছাড়া, ঝিনাইদহ শহরের সোনালীপাড়ায়  গুলশান হামলাকারীদের আরেকটি আস্তানার সন্ধান পেয়েছে পুলিশ। গুলশানের হলি আর্টিজান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায়  হামলার আগে ওই আস্তানায় হামলাকারী দু’জঙ্গি নিবরাস ও  আবির কিছুদিন অবস্থান করেছিল বলে পুলিশ নিশ্চিত হয়েছে। 

/এআরআর  /বিটি/ এপিএইচ/

আরও পড়ুন:

নর্থ সাউথের ভারপ্রাপ্ত প্রো-ভিসিসহ গ্রেফতার ৩

আমরা এ ক্যান্সার অপারেশন করে ফেলবো: নর্থ সাউথ উপাচার্য

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শুরু

 

 
সম্পর্কিত
সর্বশেষ খবর
যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড
যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড
‘চাঁদ আমাদের’, দাবি ট্রাম্পের
‘চাঁদ আমাদের’, দাবি ট্রাম্পের
আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের
আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের
টেন্ডুলকারকে ছাড়িয়ে টেস্টে রুটের বিশ্বরেকর্ড 
টেন্ডুলকারকে ছাড়িয়ে টেস্টে রুটের বিশ্বরেকর্ড 
সর্বাধিক পঠিত
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ