কুমিল্লায় অস্ত্র কারখানার সন্ধান, র‌্যাবের অভিযানে আটক ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০১৬, ২০:০৯আপডেট : ৩০ জুলাই ২০১৬, ২১:২২

অভিযান

কুমিল্লায় দেশী অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। শনিবার  সন্ধ্যা ৭টার দিকে এ অভিযান শুরু হয়ে  শেষ হয় রাত পৌনে ৯টার দিকে। এ সময় তিনজনকে আটক করা হয়। তারা হলো  সাইফুল ইসলাম (৩৬), রাজিবুল হক মানিক (৩৫) ও শহীদুল ইসলাম ভুঁইয়া (৩৫)। র‌্যাব ১১-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ এ অভিযান চালায়।  বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল আনোয়ার লতিফ খান।
কুমিল্লা প্রতিনিধি জানান,  গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১-এর একটি দল কুমিল্লা সদরের শুভপুর  এলাকায় একটি আগ্নেয়াস্ত্র তৈরি করার কারখানার সন্ধান পায়। পরে সেখানে অভিযান চালিয়ে  বেশ কিছু দেশীয় অস্ত্র ও পিস্তল তৈরির  সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময়  এর সঙ্গে জড়িত অন্তত ৩ জনকে আটক করা হয়েছে।  রাত ৯টার কিছু আগে অভিযান শেষ হয় বলে কোম্পানির কমান্ডার মেজর মোস্তফা কায়জার বাংলা ট্রিবিউনকে জানান।  
এদিকে, র‌্যাব-১১-এর কমান্ডিং অফিসার লে. ক. কামরুল হাসান বলেন, শুভপুরে একটি দোতলা ভবনের নিচতলায় আটককৃতরা অস্ত্র তৈরি করে ব্যবসায়ীদের কাছে বিক্রি করত। 

আরও পড়তে পারেন: জঙ্গিরা সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে ফেলেছে

/এনএল/এইচকে/এমএনএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি