'জঙ্গিরা সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে ফেলেছে'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০১৬, ১৬:২৪আপডেট : ৩০ জুলাই ২০১৬, ১৮:৪৯

জঙ্গিরা হামলার যে প্রস্তুতি নিয়েছে, সে অনুযায়ী তারা তাদের সর্বোচ্চ সামর্থ্য প্রয়োগ করে ফেলেছে বলে মন্তব্য করেছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। চলমান জঙ্গি সংকট ও প্রস্তুতি নিয়ে বাংলা ট্রিবিউনের বিশেষ বৈঠকিতে এ মন্তব্য করেন তিনি। ‘জঙ্গিবাদের বিরুদ্ধে প্রস্তুতি’ শীর্ষক এই বৈঠকিটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভি সরাসরি সম্প্রচার করে। মনিরুল ইসলাম

মনিরুল ইসলাম বলেন, 'জঙ্গিরা প্রস্তুতির পরে আত্মপ্রকাশ করেছে। সেই প্রস্তুতির ফলাফল হিসেবে তারা সর্বোচ্চ সামর্থ্য প্রয়োগ করেছে। এই মুহূর্তেই তারা আর নতুন করে হামলা করতে পারবে না। তবুও আমাদের সতর্ক থাকতে হবে।'

তিনি আরও বলেন, 'আমাদের প্রস্তুতি আগে থেকেই ছিল। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর বর্তমান সরকার বুঝতে পারে জঙ্গি মোকাবিলায় সামনাসামনি ফাইট করে হবে না, আইনি কাঠামো দরবার। সে অনুযায়ী আইনও হয়েছে। যেহেতু জঙ্গিরা রিক্রুটমেন্ট থেকে ট্রেনিং সবক্ষেত্রে এমনকী অপারেশনের প্রচারণার জন্যও সাইবার স্পেসকে ব্যবহার করছে, সেহেতু সাইবার আইনও হয়েছে।'

তিনি আরও বলেন, 'সরকার পদক্ষেপ নিয়েছে বলেই ছোট করে হলেও এখন কাউন্টার টেরোরিজম ইউনিট হয়েছে। আমার মনে হয়, তারা এতোটা প্রস্তুত নয়। যতটুকু প্রস্তুতি তাদের সেটা কেবল গ্লোবাল ইন্সপিরেশন থেকে। আইএসের প্রোপাগাণ্ডা স্ট্র্যাটেজি দ্বারা আকৃষ্ট হয়েছে তারা।'

'জঙ্গিরা সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে ফেলেছে'

মিথিলা ফারজানার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিয়েছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম, সাংবাদিক জায়েদুল আহসান পিন্টু, নিরাপত্তা বিশ্লেষক ব্রি. জে. (অব.) হাবিবুর রহমান, মনোরোগ বিশেষজ্ঞ ড. মেখলা সরকার, সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা, ব্লগার ও লেখক আরিফ জেবতিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক রাশেদা রওনক খান এবং বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল। বৈঠকি চলে সন্ধ্য ৬টা পর্যন্ত।

/ইউআই/এমআর/ এপিএইচ/

আরও পড়ুন:

'জঙ্গিবাদ প্রতিরোধে ধারাবাহিক মনিটরিংয়ের বিকল্প নেই'

'জঙ্গিদের মনিটরিং টিম অনেক শক্তিশালী'

'মূল হোতাদের ধরতে না পারলে তৃপ্তির ঢেকুর তোলার সুযোগ নেই'

সামাজিক বিচ্ছিন্নতা তরুণদের বিপথে যাওয়ার অন্যতম কারণ

সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী