বাড্ডায় গ্রেফতার হওয়া জামায়াতের ১৮ নেতাকর্মী রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০১৬, ১৬:৪৩আপডেট : ২০ আগস্ট ২০১৬, ১৭:০৬

এই স্কুল থেকেই গ্রেফতার করা হয় জামায়াতের ১৮ নেতাকর্মীকে

রাজধানীর মেরুল বাড্ডা থেকে গ্রেফতার হওয়া জামায়াতের ১৮ নেতাকর্মীর মধ্যে ১৬ জনকে দু’দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আর তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে বাকি দু’জনের। শনিবার ঢাকা মহানগর হাকিম মো. সাজ্জাদুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মোহাম্মদ মাসুম জানান, শনিবার গ্রেফতারকৃত ১৮ জনকে আদালতে তোলা হয়। তাদের জামিনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা।
অন্যদিকে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও বাড্ডা থানার উপ-পরিদর্শক নূর মোহাম্মদ। উভয়পক্ষের শুনানি শেষে ১৬ জনকে দু’দিন করে এবং দু’জনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
শুক্রবার ভোরে মেরুল বাড্ডার ‘ইসলামি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ’ থেকে জামায়াতের ১৮ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। জামায়াতের একাধিক নেতার দাবি, তারা দলের ২০১৭-১৯ সেশনের আমির নির্বাচনের ভোটের কাজ করছিল। অন্যদিকে পুলিশের দাবি, আটক ব্যক্তিরা সরকারবিরোধী ষড়যন্ত্র করছিল। পরে এ অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে বাড্ডা থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
/এআইবি/এআরএল/এমএনএইচ/
আরও পড়ুন: 

পদত্যাগে বাধ্য হয়েছি, চাকরিতে ফিরতে চাই: এসপি বাবুল

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি