পদত্যাগে বাধ্য হয়েছি, চাকরিতে ফিরতে চাই: এসপি বাবুল

পাভেল হায়দার চৌধুরী
১৯ আগস্ট ২০১৬, ২০:৪৭আপডেট : ২০ আগস্ট ২০১৬, ১৮:১৮

এসপি বাবুল আকতার চাকরি ফিরে পেতে চান আলোচিত পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার। চাকরিতে ফেরার আশায় ইতোমধ্যে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দফতরে দুই দফায় আবেদন করেছেন। স্ত্রী মিতু হত্যাকাণ্ডের পরে চাকরি নিয়ে জটিলতায় পড়া এসপি বাবুল আক্তার গত ৯ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর লিখিত আবেদন পত্রে বলেন,গত ২৪ জুন পরিস্থিতির শিকার হয়ে অনিচ্ছাকৃতভাবে, বাধ্য হয়ে আমাকে চাকরির অব্যাহতি পত্রে স্বাক্ষর করতে হয়। স্বেচ্ছায় দাখিল করিনি।

৯ আগস্ট এসপি বাবুল আক্তারের লেখা আবেদন পত্রটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘রিসিভ’ করে। এর আগে ৪ আগস্ট পুলিশ সদর দফতরে কাজে যোগদানের অনুমতি চেয়ে আবেদন করেন। যেখানে এসপি বাবুল আক্তার বলেন, Duties resume (দায়িত্বে পুনর্বহাল) করতে চাই। সংশ্লিষ্ট দফতরের দায়িত্বশীল ব্যক্তিদের স্বাক্ষরিত ‘রিসিভ’ করা দুটি আবেদনপত্রই বাংলা ট্রিবিউনের হাতে রয়েছে। সরকারদলীয় এক নেতার কাছ থেকে আবেদনপত্র দুটি পেয়েছে বাংলা ট্রিবিউন। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা বাবুল আক্তারের আবেদনপত্র প্রাপ্তির কথা স্বীকারও করেছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‌‌‌‌‌‌‌‌আমি দেশের বাইরে আছি। ঢাকায় ফিরে কথা বলবো। 

/এপিএইচ/    

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান