বিচারপতির স্ত্রীর কাছে ঘুষ চেয়ে ফাঁসলেন এএসআই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০১৬, ১৫:০৬আপডেট : ৩১ আগস্ট ২০১৬, ১৯:১৭

বিচারপতির স্ত্রীর কাছে ঘুষ চেয়ে ফাঁসলেন এএসআই

উচ্চ আদালতের এক বিচারপতির স্ত্রীর কাছে ঘুষ দাবি করায় ফেঁসে গেলেন পুলিশের বিশেষ শাখার এক এএসআই। এ ঘটনায় তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি কাজী রেজা-উল হকের একক হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। বিচারপতির দুই সন্তানের পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য ঘুষ চেয়েছিলেন ওই এএসআই। 

পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ও দায়িত্ব থেকে সরিয়ে দিতে বলেছেন আদালত।
উল্লেখ্য, হাইকোর্ট বিভাগের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের দুই সন্তানের পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য সহকারী উপপরিদর্শক (এএসআই) সালাম বিচারপতির স্ত্রীর কাছে দু’হাজার টাকা ঘুষ দাবি করেন। এরপর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয় এবং আজ বুধবার সকালে ওই পুলিশ সদস্যকে আদালতে হাজির হতে বলা হয়। বুধবার এই পুলিশ কর্মকর্তা হাজির হলে আদালত এ আদেশ দেন। পরবর্তীতে পুলিশের কাছে দেওয়ার জন্য সালামকে হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো. কামাল হোসেন শিকদার এর হাতে তুলে দেওয়া হয়।
/ইউআই /এপিএইচ/এএসএনএইচ/

আরও পড়ুন:

জঙ্গিবাদ মোকাবিলায় গণমাধ্যম-পুলিশ এক হয়ে কাজ করার প্রত্যয়

হোটেলে নাস্তা করতে গিয়েই ধরা খেলো ওবায়দুল

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী