জঙ্গিবাদ মোকাবিলায় গণমাধ্যম-পুলিশ এক হয়ে কাজ করার প্রত্যয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০১৬, ১৪:৫৩আপডেট : ৩১ আগস্ট ২০১৬, ১৫:০০

‘জঙ্গিবাদ রোধে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন মনিরুল ইসলাম

জঙ্গিবাদ মোকাবিলায় গণমাধ্যমের অপরাধ বিষয়ক প্রতিবেদক ও পুলিশ  এক হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ‘জঙ্গিবাদ রোধে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভার বক্তারা।  এমনকি জঙ্গি আস্তানায় অপারেশনের সময় পুলিশ কৌশলগত কারণে যেসব পদক্ষেপ গ্রহণ করে থাকে, সেসব বিষয়ে অতীতের মতো গণমাধ্যম তাতে সহযোগিতা করবে বলেও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।

বুধবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) ও ডিএমপি’র আয়োজনে ‘জঙ্গিবাদ রোধে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা দেশের স্বার্থে এক হয়ে কাজ করার কথা জানান।ক্র্যাবের সভাপতি আকতারুজ্জামান লাবলুর সভাপতিত্বে মতবিনিময় সভার উদ্বোধন করেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এবং মুখ্য আলোচক ছিলেন কাউন্টার টেররিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এর প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।

ডিএমপি কমিশনার তার উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘‘রানা প্লাজার ঘটনায় আমাদের দেশের গণমাধ্যম এক মাস লাইভ দেখিয়েছে।এটার কারণে বায়াররা অভিযোগ করেছে, ‘তোমাদের দেশে কর্মপরিবেশ নেই।’ তারা সুযোগ নিয়ে এখন কম দামে পণ্য কিনছে। দেশের ভাবমূর্তি ক্ষণ্ন হয়েছে।’’

তিনি বলেন, ‘ফ্রান্স, বেলজিয়ামে বড় সন্ত্রাসী হামলা হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রায় প্রতিদিনই হামলা হচ্ছে। তারা কিন্তু এসব লাইভ করেনা। জাতীয় স্বার্থে আমাদের মিডিয়াকে একসঙ্গে কাজ করতে হবে।’

মনিরুল ইসলাম দীর্ঘ দু’ঘন্টা দেশের জঙ্গিবাদের উত্থান, নেতৃত্ব, জঙ্গিবাদের বিভিন্ন মতবাদ, বর্তমান চিত্র, জঙ্গিবাদে জড়ানোর কারণ, অর্থায়ন, নাশকতা, পরিকল্পনা, জঙ্গিবাদ মোকাবেলায় পুলিশের কার্যক্রম, গণমাধ্যমের ভূমিকা, জঙ্গিবাদ বা উগ্রবাদের মতাদর্শের ব্যক্তিদের চেনার উপায়, তাদের ফিরিয়ে আনার কৌশল নিয়ে আলোচনা করেন।

মনিরুল ইসলামের আলোচনা শেষে দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অপরাধ বিষয়ক প্রতিবেদকরা মুক্ত আলোচনায় অংশ নেন। পুলিশকে সহযোগিতার কথা জানান তারা। এসময় জঙ্গিবাদ মোকাবিলায় পুলিশের বিভিন্ন দিক নিয়েও তারা আলোচনা করেন, মতামত দেন।

সংবাদ কর্মীরা বলেন, গুলশান হলি আর্টিজান বেকারিতে হামলার সময় পুলশের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা চাওয়া হয়েছে, ঘটনাস্থলে সেই ধরনের সহযোগিতা সংবাদকর্মীরা করেছে। যাতে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদে অপারেশন চালাতে পারে, সেজন্য লাইভও বন্ধ করা হয়েছিল।

ক্র্যাবের সভাপতি আকতারুজ্জামান লাবলু বলেন, ‘জঙ্গিবাদ বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। এটি নিয়ে আমাদের সাবধানে কাজ করতে হবে। পুলিশ ও সাংবাদিক উভয় দেশের স্বার্থে কাজ করে। ভবিষ্যতেও করবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন, ক্র্যাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম লাবলু, ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান প্রমুখ।

/এআরআর/  এপিএইচ/

আরও পড়ুন:

হোটেলে নাস্তা করতে গিয়েই ধরা খেলো ওবায়দুল

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি