ধারালো অস্ত্র দিয়ে আত্মহত্যা করেছে জঙ্গি শমসের: ময়নাতদন্তকারী চিকিৎসক

জাকিয়া আহমেদ
১১ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৪৬আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৬, ১৭:০৬

নিহত জঙ্গি করিম আজিমপুরে জঙ্গি আস্তানা থেকে উদ্ধার করা জঙ্গি শমসের ধারালো অস্ত্রের আঘাতেই আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. সোহেল মাহমুদ। শনিবার বিকালে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
ডা. সোহেল মাহমুদ বলেন, ‘আত্মহত্যাই করেছে জঙ্গি শমসের। তার গলার বামপাশে গভীর কাটা ছিলো। ওই ক্ষতটি ছিলো লম্বায় ৩ ইঞ্চি এবং চওড়া ও গভীরতায় দেড় ইঞ্চি। ধারালো অস্ত্রের আঘাত সে নিজেই এ কাজ করেছে।’
এছাড়া জঙ্গি শমসেরের ডান হাতে বোমা বিস্ফোরণের চিহ্ন ছিলো জানিয়ে তিনি আরও বলেন, ‘তার শরীরে ৫টি আঘাত ছিলো। তবে সে মারা গেছে গলার আঘাতের কারণেই। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।’
ময়নাতদন্তকারী চিকিৎসক আরও জানান, আত্মঘাতী হওয়া জঙ্গি শমসেরের ভিসেরা সংরক্ষণ করা হয়েছে। কেউ যদি তার ডিএনএ পরীক্ষা করতে চায় সেজন্য তার থাই মাসল, রক্ত ও ইউরিনও সংরক্ষিত রয়েছে। এছাড়া আত্মহত্যার সে আগে কোনও ড্রাগ নিয়েছিলো কী না, তা জানার জন্য মহাখালীর রাসায়নিক পরীক্ষাগারে নমুনা পাঠানো হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, আজিমপুরে জঙ্গি আস্তানায় শনিবার পুলিশ অভিযান চালিয়ে মো. শমসের উদ্দিন নামে এক জঙ্গির মরদেহ উদ্ধার করা হয়। তখন তার নাম জানানো হয়েছিল করিম। উদ্ধারের পরপরই জঙ্গি করিম আত্মহত্যা করেছে বলে দাবি করেছিলেন কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন।


/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী