নাসিরপুরে ‘হাইড আউট’ করেছিল জঙ্গিরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৭, ১৮:৪১আপডেট : ৩০ মার্চ ২০১৭, ১৮:৪১

সাংবাদিকদের  ব্রিফিং করছেন সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম সিলেটের নাসিরপুরের আস্তানাটি জঙ্গিরা ‘হাইড আউট’হিসেবে ব্যবহার করতো বলে উল্লেখ করেছেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। এই আস্তানার বিষয়ে তাদের কাছে তথ্য ছিল না বলেও জানান তিনি।
নাসিরপুরের জঙ্গি আস্তানাটিতে বুধবার (২৯ মার্চ) শুরু করে বৃহস্পতিবার দুপুরে এসে অভিযান পরিচালনা শেষ করেছে সোয়াট। বৃহস্পতিবার বিকালে সিটিটিসি আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মনিরুল ইসলাম বলেন, ‘এই ঘাঁটি সম্পর্কে আমাদের কোনও ধারণা ছিল না। যেটি ধরে আমরা কাজ করেছি তা ঘেরাও করে রাখা আছে, এখনও সেখানে অভিযান শুরু হয়নি। তবে এটা নিশ্চিত, এখানে যারা নিহত হয়েছে তারা সবাই নব্য জেএমবির সদস্য এবং তারা এখানে আত্মগোপন করেছিল।’
এ অঞ্চলে আর কোনও আস্তানার তথ্য পুলিশের কাছে আছে কিনা জানতে চাইলে সিটিটিসি ইউনিটের প্রধান বলেন, ‘আমাদের কাছে এখনই কোনও তথ্য নেই। তবে এখানে আত্মগোপনে থাকা জঙ্গিরা কোনোভাবেই স্থানীয় নয়। আমরা আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, তারা কারও সঙ্গে মিশতো না। এমনকি কেউ তাদের চেনেও না। তারা সারাদিন ঘরে থাকতো, চাকরি করতো না। তাদের বাচ্চারাও স্কুলে যায়নি। তাদের কেউ কখনও দেখেনি।’
মনিরুল ইসলাম আরও বলেন, ‘গতকাল সোয়াট প্রথম অভিযান শুরু করলে পালানোর পথ নেই দেখে সম্ভবত সপরিবারে বিস্ফোরণ ঘটিয়ে আত্মহনন করেছে। এটা এক বীভৎস চিত্র। ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলে ৭-৮টি মৃতদেহ থাকতে পারে। নিহতদের মধ্যে পুরুষ ও মহিলার সংখ্যা বলা যাচ্ছে না, কারণ শরীরগুলো ছিন্নভিন্ন হয়েছে।’

/ইউআই/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী