এএসপি মিজান হত্যা মামলা ডিবিতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০১৭, ১৭:৫৪আপডেট : ২২ জুন ২০১৭, ১৮:০২

এএসপি মিজানুর রহমান তালুকদার হাইওয়ে পুলিশের সহকারী কমিশনার (এএসপি) মিজানুর রহমান তালুকদার হত্যা মামলা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখায় (ডিবি) স্থানান্তর করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (পশ্চিম) মামলাটি তদন্ত করবে। ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, বুধবার (২১ জুন) রাত ১০টার দিকে এএসপি মিজানুর রহমান হত্যার ঘটনায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ছোট ভাই মাসুম তালুকদার। রুপনগর থানায় দায়ের করা মামলা নং-১৯। অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন তিনি।

বুধবার (২১ জুন) রাজধানীর রূপনগর থানার মিরপুর বেড়িবাঁধের বোটক্লাব এলাকার রাস্তার পাশ থেকে এএসপি মিজানুর রহমান তালুকদারের (৫০) লাশ উদ্ধার করা হয়। সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়রা একটি ঝোপে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ডিএমপির রূপনগর ও সাভার থানা পুলিশ সেখানে গিয়ে তার লাশ উদ্ধার করে।
পুলিশ ধারণা করছে, উত্তরার বাসা থেকে বের হওয়ার পর দুর্বৃত্তরা এএসপি মিজানকে তুলে নিয়ে হত্যার পর লাশ বেড়িবাঁধে ফেলে যায়। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। কারা, কেন তাকে হত্যা করেছে তা জানার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবকটি সংস্থা মাঠে নেমেছে।
এরই মধ্যে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এএসপি মিজানুর রহমানের মরদেহের ময়নাতদন্ত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) ফরেনসিক বিভাগের প্রভাষক ড. প্রদীপ বিশ্বাস। ময়নাতদন্তে মিজানের শরীরের অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানান তিনি।

আরও পড়ুন-

স্ত্রীর দেওয়া নতুন জামা পরে বেরিয়েছিলেন এএসপি মিজান

এএসপি মিজান হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৩০ জুলাই দাখিলের নির্দেশ

/এনএল/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের