আপনি প্রশাসনের সঙ্গে আপস করে চলছেন: অ্যাটর্নি জেনারেলকে প্রধান বিচারপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০১৭, ১১:৫৬ আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ১২:০২

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (ফাইল ফটো)

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে উদ্দেশ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘আপনি তো প্রশাসনের সঙ্গে আপস করে চলছেন।’ বুধবার (১৬ আগস্ট) নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সংক্রান্ত মামলার আপিল শুনানির সময় প্রধান বিচারপতি এ কথা বলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা  মামলার শুনানিতে অ্যাটর্নি  জেনারেল মাহবুবে আলম আদালতকে বলেন, ‘এখনও কারেন্ট জাল দিয়ে মাছ ধরা হচ্ছে।’ তখন  প্রধান বিচারপতি বলেন, ‘কেন আমরা তো আদেশ দিয়ে বন্ধ করে দিয়েছি।’

এসময় অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমার বাড়ি পদ্মার পাড়ে। আমি তো এখনও দেখি, কারেন্ট জাল দিয়ে মাছ ধরা হচ্ছে।’

এর জবাবে প্রধান বিচারপতি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী তৎপর না হলে আমাদের কী করার আছে। আমি শুনলাম, আপনি নির্বাচন করছেন তাইতো এলাকায় যান। আপনি তো প্রশাসনের সঙ্গে আপস করে চলছেন।’

প্রধান বিচারপতি আরও বলেন, ‘আমরা তো ইলিশের গন্ধ পাই না। যত তাড়াতাড়ি এটা ( নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা) ঠিক করবেন, ততই সরকারের লাভ।’

এর আগে প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ করে বলেন, ‘আমি আপনাকে একটা তালিকা দেবো। সিআরপিসি’র সঙ্গে এর কয়েকটি ধারা  সাংঘর্ষিক। এগুলো ঠিক হওয়া উচিত। আমরা আইনের বাইরে বিচার করবো না। আইনের অধীনেই বিচার করবো।’

অ্যাটর্নি জেনারেল সময় আবেদন জানিয়ে বলেন, ‘আমার প্রস্তুতির জন্য সময় দরকার।’ পরে প্রধান বিচারপতির নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশ ১০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন।

/এমটি/এপিএইচ/

আরও পড়ুন:
নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত চলবে ১০ অক্টোবর পর্যন্ত

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশজুড়ে এনসিপির নতুন কর্মসূচি
দেশজুড়ে এনসিপির নতুন কর্মসূচি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
কী ধরনের ঐক্য চায় সরকার ও বিরোধী দল?
কী ধরনের ঐক্য চায় সরকার ও বিরোধী দল?
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক