নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত চলবে ১০ অক্টোবর পর্যন্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০১৭, ১০:১৩ আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ১০:৩৩

হাইকোর্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা  করতে সরকারকে ফের ১০ অক্টোবর পর্যন্ত সময় দিলো আপিল বিভাগ।
বুধবার (১৬ আগস্ট)  রাষ্ট্র পক্ষের করা এক সময় আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত  পরিচালনা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় ১০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ।
এর ফলে এই সময় পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় আইনগত কোনও বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে উপস্থিত ছিলেন রিটকারী ব্যারিস্টার হাসান এমএস আজিম।
এর আগে গত ১১ মে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা সংক্রান্ত ২০০৯ সালের আইনের ১১টি ধারা ও উপধারাকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করেন হাইকোর্ট। একইসঙ্গে এই আইনে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাও অবৈধ ঘোষণা করা হয়।
এরপর গত ১ আগস্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় আজ রবিবার (১৬ আগস্ট) পর্যন্ত স্থগিত করেন  আপিল বিভাগ।

/এমটি/এপিএইচ/

আরও পড়ুন:
হজযাত্রীদের জমা পড়া সব ভিসার আবেদন প্রক্রিয়া সম্পন্ন

সম্পর্কিত
সর্বশেষ খবর
আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে মাঠে নেমেছে বিএনপি-যুবদল
আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে মাঠে নেমেছে বিএনপি-যুবদল
‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’-এ ভূষিত বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা
দেশীয় পোশাকশিল্পে অবদানের স্বীকৃতি  ‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’-এ ভূষিত বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা
দেশজুড়ে এনসিপির ৩৯ দিনের কর্মসূচি
দেশজুড়ে এনসিপির ৩৯ দিনের কর্মসূচি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক