মুক্তামনির আক্রান্ত হাতের সব টিউমার অপসারণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০১৭, ১২:৫৪ আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৩৬

 

অস্ত্রোপচারের পর আইসিউতে নেওয়ার সময় মুক্তামনি মুক্তামনির আক্রান্ত হাতের সব টিউমার অপসারণ করা হয়েছে। অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারগুলো অপসারণ করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় অস্ত্রোপচার শেষ হয়েছে। পরে তাকে আইসিউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) স্থানান্তর করা হয়।

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেন, ‘মুক্তামনির হাতের সব টিউমার রিমুভ করা হয়েছে। আর কোনও টিউমার নেই। সে ভালো আছে। তবে তাকে আমরা এখনও একেবারে ঝুঁকিমুক্ত বলছি না।’

তিনি বলেন, ‘আগামী ২৪ ঘণ্টা সে আমাদের নিবিড় পর্যবেক্ষণে থাকবে।’

শরীরের আক্রান্ত অন্যান্য অংশের অপারেশন কবে হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা আরও এক সপ্তাহ থেকে ১০ দিন ওয়েট করবো। এ সময়টার মধ্যে অপারেশনের জন্য তাকে ফিট করতে হবে। মুক্তামনির আরও দুই কিংবা তিনটি অপারেশন লাগবে।’

আজকের অপারেশনে সাত জনের একটি চিকিৎসক দল অংশ নেন বলে জানান তিনি।

সাংবাদিকদের ব্রিফ করেন ডা. সামন্ত লাল সেন তিনি জানান, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসকদের সঙ্গে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং প্লাস্টিক সার্জারি ইউনিটের অ্যানেসথিসিয়া বিভাগের চিকিৎসকরা আজকের অপারেশনে অংশ নেন।

প্রসঙ্গত, প্রথমে মুক্তামনির এই রোগটিকে বিরল রোগ বলা হলেও প্রথম বায়োপসি করার পর জানা যায়, তার রক্তনালীতে টিউমার (হেমানজিওমা) হয়েছে। পরে ১২ আগস্ট সকাল ৯টার দিকে মুক্তামনির অস্ত্রোপচার শুরু করেন ত্রিশ জনের বেশি একটি চিকিৎসক দল। অস্ত্রোপচার করে তার হাত থেকে তিন কেজি মাংসপিণ্ড ফেলে দেওয়া হয়। এর পরে ২৯ আগস্ট অস্ত্রোপচার শুরু করা হলেও প্রচণ্ড জ্বরের কারণে অসমাপ্ত রাখা হয়। তারই ধারাবাহিকতায় আজ তৃতীয় অস্ত্রোপচার সম্পন্ন হলো।

আরও পড়তে পারেন:

মুক্তামনির অস্ত্রোপচার শুরু

তবুও হাতে মেহেদি পরছে মুক্তামনি

/জেএ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগেই দায়মুক্তি? রাড্ডা থেকে গেণ্ডারিয়া: আইনের মুখোমুখি হবেন কারা
পদত্যাগেই দায়মুক্তি? রাড্ডা থেকে গেণ্ডারিয়া: আইনের মুখোমুখি হবেন কারা
মেনোপজ নিয়ে এই ভুল ধারণাগুলো জানেন তো?
মেনোপজ নিয়ে এই ভুল ধারণাগুলো জানেন তো?
বেনামে খোলা যাবে না বিমা পলিসি, ১০ লাখ টাকার লেনদেনে রিপোর্ট বাধ্যতামূলক
বেনামে খোলা যাবে না বিমা পলিসি, ১০ লাখ টাকার লেনদেনে রিপোর্ট বাধ্যতামূলক
কিশোর গ্যাং দমনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিদ্ধান্ত হয়েছে, ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি: আইজিপি
কিশোর গ্যাং দমনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিদ্ধান্ত হয়েছে, ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি: আইজিপি
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক