১৫ দিন ঘরে বসেই চিকিৎসাসেবা পাবেন ডিএসসিসি’র বাসিন্দারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০১৭, ১৫:৩৪ আপডেট : ২৬ নভেম্বর ২০১৭, ১৫:৪৪

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

২৮ নভেম্বর থেকে পরবর্তী ১৫ দিন পর্যন্ত ঘরে বসে বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)-এর বাসিন্দারা। সিটি করপোরেশনের হটলাইন (০৯৬১১০০০৯৯৯) নম্বরে কল দিয়ে চিকিৎসা চাইলেই চিকিৎসকরা পৌঁছে যাবেন বাসায়। শুধু শীতকালীন ও মৌসুমি রোগের জন্য এ সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিএসসিসি কর্তৃপক্ষ। 

রবিবার (২৬ নভেম্বর) বেলা ১২টায় নগর ভবনের ব্যাংক ফ্লোরে ‘মেয়র মোহাম্মদ হানিফ প্রাথমিক স্বাস্থ্যসেবা কক্ষ’ উদ্বোধন উপলক্ষে এক মতবিনিময় সভায় ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এ ঘোষণা দেন।

এ ব্যাপারে মেয়র সাঈদ খোকন বলেন, ‘আমরা চিকুনগুনিয়ার সময়ও ফ্রি চিকিৎসাসেবা দিয়েছি। তাতে নগরবাসীর ব্যাপক উৎসাহ পাওয়া গেছে। গতানুগতিক চিকিৎসাসেবার বাইরে গিয়ে নাগরিকদের ভালো চিকিৎসা দিতে আমরা এ উদ্যোগ নিয়েছি। আমাদের এই চিকিৎসাসেবার জন্য সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে একটি করে দল থাকবে। মোট ১৫০ জনের দল মাঠপর্যায়ে কাজ করবে।’ প্রয়োজন অনুসারে সদস্য বাড়ানো হবে বলেও জানান তিনি।

মেয়র আরও বলেন, ‘প্রতিবছর শীত মৌসুমে নাগরিকদের অনেকেই নানান রকমের মৌসুমি রোগে আক্রান্ত হন। তাদের চিকিৎসা বা সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আগামী দুই দিন চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হবে।’ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সালাউদ্দিন আহমেদ এই টিমে থাকবেন বলেও জানান মেয়র সাঈদ খোকন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিল্লাল, প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা শফিকুল আলম প্রমুখ।

জানা যায়, ঢাকা সিটি করপোরেশনের প্রথম মেয়র মোহাম্মদ হানিফের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরবাসীকে বিনামূল্যে শীতকালীন রোগের চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।প্রয়াত মেয়র হানিফের ছেলে ও ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এ উদ্যোগ নিয়েছেন। আগামী ২৮ নভেম্বর এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়ার এ কর্মসূচি পরবর্তী ১৫ দিন পর্যন্ত চলবে বলে জানা গেছে।

/এসএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আহ্বায়কের বাসায় হামলার ঘটনায় একই কমিটির সদস্যসচিব গ্রেফতার
আহ্বায়কের বাসায় হামলার ঘটনায় একই কমিটির সদস্যসচিব গ্রেফতার
বিয়ের দিনে জানাজা হলো তরুণ প্রকৌশলীর, চিকিৎসা নিয়ে অভিযোগ পরিবারের
বিয়ের দিনে জানাজা হলো তরুণ প্রকৌশলীর, চিকিৎসা নিয়ে অভিযোগ পরিবারের
কেন্দ্র থেকে তৃণমূল শিক্ষা নেবে, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত সাধুবাদ যোগ্য: সারজিস আলম
কেন্দ্র থেকে তৃণমূল শিক্ষা নেবে, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত সাধুবাদ যোগ্য: সারজিস আলম
বিএনপির অ্যাক্টিভিস্টরা বিপদে পড়েছেন: হাসনাত আবদুল্লাহ
বিএনপির অ্যাক্টিভিস্টরা বিপদে পড়েছেন: হাসনাত আবদুল্লাহ
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন