পিলখানা হত্যা মামলায় মৃত্যুদণ্ড ১৩৯, যাবজ্জীবন ১৮৫, খালাস ৪৯ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০১৭, ১৮:১৯আপডেট : ২৭ নভেম্বর ২০১৭, ১৮:১৯

পিলখানা হত্যা মামলায় ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এ ছাড়া যাবজ্জীবন দেওয়া হয়েছে ১৮৫ জনকে। আর খালাস পেয়েছেন ৪৯ জন। সোমবার বিচারপতি মো. শওকত হোসেন, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ এই রায় দেন।

পিলখানা হত্যাকাণ্ড (ছবি: সংগৃহীত) ২০১৩ সালের ৬ নভেম্বর বিচারিক আদালত ৬৩৭ জনের রায় দেয়। রায়ে ৬৯ জনকে খালাস দিয়ে বাকিদের মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল। পরে রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন ৬০৩ জন।

সোমবার হাইকোর্ট আসামি ও রাষ্ট্রপক্ষের করা আপিলের রায়ে ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল, ১৮৫ জনের যাবজ্জীবন আর বিভিন্ন মেয়াদে ১৯৬ জনকে কারাদণ্ড দেন। আর খালাস দেওয়া হয় ৪৯ জনকে। এছাড়া মামলা চলাকালে মারা যায় ৬ আসামি।

এর আগে, সকাল ১০টার পর থেকে হাইকোর্ট দ্বিতীয় দিনের মতো রায় পড়া শুরু করেন। বিরতির পর দুপুর ২টা ৩৬ মিনিটে আবারও রায় পড়া শুরু হয়।

/বিআই/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী