পিলখানা হত্যা মামলা: ১৮৫ জনের যাবজ্জীবন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০১৭, ১৭:৪৩আপডেট : ২৭ নভেম্বর ২০১৭, ১৭:৪৩

পিলখানা হত্যা মামলায় ১৮৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার বিচারপতি মো. শওকত হোসেন, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ এই রায় দেন।
পিলখানা হত্যাকাণ্ড (ফাইল ছবি) রায়ে বিচারিক আদালতে পাওয়া মৃত্যুদণ্ড পাওয়া ৮ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন, যাবজ্জীবন প্রাপ্ত ১৬০ জনের মধ্যে ১৪৬ সাজা বহাল রাখে হাইকোর্ট। এছাড়া বিচারিক আদালতে খালাসপ্রাপ্তদের মধ্যে থেকে ৩১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

রায়ে পিলখানা হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ১৬০ জনের মধ্যে ১৪৬ জনের সাজা বহাল রাখে হাইকোর্ট। এর মধ্যে ১২ জনকে খালাস দেওয়া হয়। এছাড়া মামলা চলাকালীন ২ জন মারা যান।

পাশাপাশি বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ২৫৬ জনের মধ্যে ১৮২ জনের ১০ বছরের সাজা বহাল, ২ জনকে ১৩ বছরের সাজা, ৮ জনের ৭ বছর, ৪ জনের ৩ বছর এবং ২৯ আসামিকে খালাস দেওয়া হয়। এর মধ্যে কারাগারে মারা গেছেন ৩ জন আসামি।

অন্যদিকে, বিচারিক আদালতে খালাস পাওয়া ৬৯ আসামির বিরুদ্ধে রাষ্টপক্ষের করা আপিল আংশিক মঞ্জুর করেছেন হাইকোর্ট। এর ফলে, খালাস প্রাপ্তদের মধ্যে ৩১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৪ জনকে ৭ বছরের কারাদণ্ড এবং ৩৪ জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

প্রসঙ্গত যে, পিলখানা হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া ১৫২ আসামির মধ্যে ১৩৯ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

এর আগে সকাল ১০টার পর থেকে হাইকোর্ট দ্বিতীয় দিনের মতো রায় পড়া শুরু করেন। বিরতির পর দুপুর ২টা ৩৬ মিনিটে আবারও রায় পড়া শুরু হয়।
আরও পড়ুন: পিলখানা হত্যা মামলা: ১৩৯ আসামির মৃত্যুদণ্ড বহাল

/বিআই/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের