নব্য জেএমবির অন্যতম প্রতিষ্ঠাতা ‘মামু’সহ তিন জন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০১৭, ১৯:৩৯আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৯:৫১

নব্য জেএমবির প্রতিষ্ঠাতা সদস্য আব্দুস সামাদ ওরফে আরিফ মামু ওরফে আশিকসহ তিন জনের পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন ঢাকা মহানগর হাকিম আহসান হাবীবের আদালত। রিমান্ডে নেওয়া অপর দুই আসামি হলো আজিজুল ইসলাম ওরফে মেহেদী হাসান ও জিয়াদুল ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় এ আদেশ দেন আদালত।

ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে হাজির করা হয় নব্য জেএমবি’র সেকেন্ড ইন কমান্ড আব্দুস সামাদ ওরফে মামু মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের উপ পুলিশ পরিদর্শক মাহফুজুল হক চৌধুরী আসামিদের দশদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেক আসামিকে ৫ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে রাজধানীর তেজগাঁও থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা তাহেরা বানু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আসামিদের সন্ত্রাসবিরোধ আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।’

এর আগে, বুধবার দিবাগত রাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে নব্য জেএমবির অন্যতম এক প্রতিষ্ঠাতা আবদুস সামাদ ওরফে মামু ওরফে অরিফ, আজিজুল ইসলাম ওরফে মেহেদী হাসান ও জিয়াদুল ইসলামকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

/টিএইচ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী