নাখালপাড়ার ওই বাড়িতে একাধিক জঙ্গির লাশ: র‌্যাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০১৮, ০৯:১২আপডেট : ১২ জানুয়ারি ২০১৮, ০৯:৫৫

পশ্চিম নাখালপাড়ায় জঙ্গি আস্তানা রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় একটি ‘জঙ্গি আস্তানা’য় একাধিক জঙ্গির লাশ রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে ঘটনাস্থলের কাছে এক সংক্ষিপ্ত বিবৃতিতে এই তথ্য জানান। বাড়ির ভেতরে প্রবেশের পর নিহতদের সংখ্যা জানা যাবে বলেও জানান তিনি। নাখালপাড়ায় জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযান

জঙ্গিরা অবস্থান করছে- গোয়েন্দা সূত্রে এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাত থেকে নাখালপাড়ার ওই বাড়িটি ঘিরে রাখে র‌্যাব। পশ্চিম নাখালপাড়ার ১৩/১ রুবী ভিলা নামের ছয় তলা ওই বাড়িটিতে অভিযান চালানো হয়। ওই বাড়ির পঞ্চম তলায় কয়েকজন জঙ্গি রয়েছে বলে তারা জানতে পারেন। এক পর্যায়ে বাড়ির ভেতর থেকে গুলিবর্ষণ ও গ্রেনেড নিক্ষেপ করা হলে র‌্যাবও পাল্টা গুলি চালায়। পশ্চিম নাখালপাড়ায় জঙ্গি আস্তানা

বাড়িটি ঘিরে এখনও র‌্যাবের বিপুলসংখ্যক সদস্য অবস্থান করছেন। তবে বাড়িটিতে কতজন জঙ্গি অবস্থান করছে বা তাদের কাছে কী ধরনের অস্ত্র-বিস্ফোরক রয়েছে তা নিশ্চিত করতে পারেননি কেউ।

জানা গেছে, ওই বাড়িটি মেস হিসেবে ব্যবহৃত হচ্ছিল। বাড়ি মালিকের নাম সাব্বির।

আরও পড়ুন- পশ্চিম নাখালপাড়ায় জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযান

/এনএল/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু