জেনেভা ক্যাম্পে আবারও মাদকবিরোধী অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০১৮, ১১:৩৮আপডেট : ২০ জুন ২০১৮, ১৬:৪৭

জেনেভা ক্যাম্পে অভিযান রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে আবারও মাদকবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার (২০ জুন) সকাল সাড়ে ১০টা থেকে অভিযান শুরু হয়ে দুপুর ২টার দিকে শেষ হয়। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জামাল উদ্দিন এই তথ্য জানিয়েছেন।

জেনেভা ক্যাম্পে অভিযান তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেনেভা ক্যাম্পে অভিযান চালানো হচ্ছে। এর আগে মঙ্গলবার রাতে মোহাম্মদপুর থানা পুলিশের সঙ্গে বসিলা এলাকায় বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী ফালু গুলিবিদ্ধ হয়েছে। তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জেনেভা ক্যাম্পে অভিযান

অভিযান শেষে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত কমিশনার (এডিসি) ওয়াহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, 'বুধবার সকাল সাড়ে ১০টা থেকে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালানো হয়েছে। সাড়ে ৩ ঘণ্টার অভিযানে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫১ জনকে আটক করা হয়েছে।'

মাদক ব্যবসায়ীরা বাসায় তালা লাগিয়ে পালিয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'তারা আর কোনও দিন জেনেভা ক্যাম্পে ঢুকতে পারবে না।'

প্রসঙ্গত, এর আগে গত মাসে র‍্যাব জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান চালিয়েছিল।

ছবি: সাজ্জাদ হোসেন

/এআরআর/এসএসএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের আওতায় থাকবে’
‘আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের আওতায় থাকবে’
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে
ইসলাম ধর্মে দীক্ষিত হলে নির্যাতন প্রতিরোধ আইন প্রযোজ্য নয়: বোম্বে হাইকোর্ট
ইসলাম ধর্মে দীক্ষিত হলে নির্যাতন প্রতিরোধ আইন প্রযোজ্য নয়: বোম্বে হাইকোর্ট
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে বহুমুখী উদ্যোগ নিয়েছে সরকার: মির্জা ফখরুল
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে বহুমুখী উদ্যোগ নিয়েছে সরকার: মির্জা ফখরুল
সর্বাধিক পঠিত
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি