‘আগুন নিয়ন্ত্রণে আসতে ঘণ্টাখানেক সময় লাগতে পারে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৯, ১৭:৩২আপডেট : ২৮ মার্চ ২০১৯, ১৯:০৭

এফ আর টাওয়ারের পাশের ভবনে আগুন

রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে আসতে আরও ঘণ্টাখানেক সময় লাগতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ডিডি) দেবাশিষ বর্ধন। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকালে ঘটনাস্থলে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান।

দেবাশিষ বর্ধন বলেন, ‘আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, তবে অনেকটাই নিয়ন্ত্রণে। আগুন পুরো নিয়ন্ত্রণে আনতে আরও ঘণ্টাখানেক সময় লাগবে।’

তিনি আরও বলেন, বলেন, ‘আমরা সর্বশক্তি দিয়ে কাজ করছি। আমাদের ২৫টি ইউনিট কাজ করছে। হাই-রাইজ ভবনে উদ্ধার কাজ চালানোর জন্য আমাদের সব ইক্যুপমেন্ট নিয়ে কাজ করে যাচ্ছি।’

তিনি বলেন, ‘ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি হয়েছে। হতাহতের সংখ্যা এবং অগ্নিকাণ্ডের কারণ তদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।’

আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে ২১-তলা বনানীর এফ আর টাওয়ারের নয়তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। সেখানে আটকা পড়া অনেকেই ভবনের ছাদে আশ্রয় নিয়েছেন। ক্রেন লেডারের (যন্ত্রচালিত মই) সাহায্যে তাদের সেখান থেকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। আগুন নেভানোর সুবিধার জন্য আশপাশের রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগুন নেভাতে বিমানবাহিনীর হেলিকপ্টার কাজ করছে। পাশাপাশি সেনা ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছেন।

 

আরও পড়ুন–

ফ আর টাওয়ারের পাশের ভবনেও ছড়িয়ে পড়ছে আগুন

আটকে পড়াদের বের করে আনা হচ্ছে

দোতলা থেকে লাফ দেন শ্রীলঙ্কান নাগরিক ইন্ডিকা মারসিলিং

বনানীর আগুন নেভাতে বিমান বাহিনীর হেলিকপ্টার

ভাঙা কাচের ফাঁক দিয়ে হাত বাড়িয়ে সাহায্যের আকুতি

বনানীর এফ আর টাওয়ারে আগুন

/আরজে/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি