নকশা দেখাতে ৯ দিন সময় পেলো ভবন মালিকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৯, ১১:২০আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ১১:২৯

রাজউকের বিজ্ঞপ্তি

রাজধানীর বহুতল ভবনের নকশা দেখাতে আগামী ২ মে পর্যন্ত মালিকদের সময় দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক। গত ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত রাজউক পরিচালিত বহুতল ভবনের তথ্য সংগ্রহ অভিযান চলাকালে যারা নকশা দেখাতে ব্যর্থ হয়েছেন, তাদের জন্য এ সুযোগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) রাজউকের সচিব সুশান্ত চাকমা স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা শহরে বহুতল ভবন সম্পর্কিত তথ্য রাজউকের পরিদর্শন টিম গত ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সরেজমিনে পরিদর্শন করেছে। পরিদর্শনকালে যেসব ইমারতের মালিক, ডেভেলপার কোম্পানি পরিদর্শন টিমকে নকশা দেখাতে ব্যর্থ হয়েছেন, তাদেরকে আগামী ২ মে’র মধ্যে সংশ্লিষ্ট পরিচালক বা অথরাইজড অফিসারের কাছে নকশা জমার দেওয়ার অনুরোধ করা হলো। উক্ত সময়ের মধ্যে নকশা দেখাতে ব্যর্থ হলে সেসব ভবনে নকশা নেই বলে গণ্য করা হবে। এ কারণে ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ও বিল্ডিং কোড অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০ রুপি ঘুষের অভিযোগে ৩০ বছরের আইনি লড়াই, খালাস দুই সরকারি কর্মচারী
২০ রুপি ঘুষের অভিযোগে ৩০ বছরের আইনি লড়াই, খালাস দুই সরকারি কর্মচারী
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বরখাস্তের পর প্রেসিডেন্ট নির্বাচনের দাবি ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রীর
বরখাস্তের পর প্রেসিডেন্ট নির্বাচনের দাবি ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রীর
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন