ঢাকায় পৌঁছেছে অতিরিক্ত আইজিপি রৌশন আরার মরদেহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০১৯, ১০:৪৫আপডেট : ০৯ মে ২০১৯, ১২:৫১

অতিরিক্ত আইজিপি রৌশন আরা বেগম

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি রৌশন আরা বেগমের মরদেহ বৃহস্পতিবার (৯ মে) ভোরে দেশে পৌঁছেছে। তার্কিশ এয়ারওয়েজের একটি বিমানে ভোর সাড়ে ৫টায় তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা এ তথ্য জানিয়েছেন।
সকাল ১০টায় রাজধানীর মগবাজারের নয়াটোলা জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১২টায় মগবাজার ওয়্যারলেস জামে মসজিদে দ্বিতীয় এবং বাদ জোহর রাজারবাগ পুলিশ লাইন্সে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, অতিরিক্ত আইজিপি রৌশন আরা বেগম ৩ মে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ নারী রিফর্মড পুলিশ ইউনিটের মেডেল প্যারেড উপলক্ষে গিয়েছিলেন। সেখানে স্থানীয় সময় রবিবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। তার বয়স হয়েছিল ৫৭ বছর।

আরও পড়ুন: কঙ্গোয় সড়ক দুর্ঘটনায় পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক রৌশন আরা নিহত

/আরজে/ওআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ ৮ দিনে, আজ রায়
চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ ৮ দিনে, আজ রায়
আইনি প্রক্রিয়া ছাড়াই বাঙালিদের পুশব্যাক করছে ভারত
হিউম্যান রাইটস ওয়াচআইনি প্রক্রিয়া ছাড়াই বাঙালিদের পুশব্যাক করছে ভারত
প্রথম ও দ্বিতীয় গোলে আমরা মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ 
প্রথম ও দ্বিতীয় গোলে আমরা মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ 
প্রধানমন্ত্রীর সফর ঘিরে মৌলভীবাজারে ড্রোন উড্ডয়নে নিষেধাজ্ঞা
প্রধানমন্ত্রীর সফর ঘিরে মৌলভীবাজারে ড্রোন উড্ডয়নে নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি