কঙ্গোয় সড়ক দুর্ঘটনায় পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক রৌশন আরা নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০১৯, ০৯:৩৯আপডেট : ০৬ মে ২০১৯, ১০:৫৫

  রৌশন আরা কঙ্গোয় সড়ক দুর্ঘটনায় পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক রৌশন আরা বেগম নিহত হয়েছেন। কঙ্গোর স্থানীয় সময় রবিবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় স্থানীয় কিনশাশা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সোমবার (৬ মে) সকালে পুলিশ সদর দফতরের গণমাধ্যম ও গণসংযোগ বিভাগের এআইজি সোহেল রানা বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন।

নিহত রৌশন আরা বেগম জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অফিসিয়াল সফরে ছিলেন।

এআইজি সোহেল রানা জানান, কঙ্গোর স্থানীয় সময় রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি লরি রৌশন আরাকে বহনকারী গাড়িটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় গাড়িতে থাকা পুলিশ সুপার ফারজানা এবং গাড়িচালক গুরুতর আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ পুলিশে দ্বিতীয় নারী হিসেবে রৌশন আরা বেগম অতিরিক্ত মহাপরির্দশক পদে পদোন্নতি পেয়েছিলেন। তিনি পিপিএম, এনডিসি ১৯৮৮ সালের ফেব্রুয়ারি মাসে পুলিশ ক্যাডারে যোগ দেন। প্রথম নারী পুলিশ সুপার হিসেবে মুন্সীগঞ্জ জেলায় ১৯৯৮-২০০০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ডেপুটি কমিশনার, অ্যাডিশনাল কমিশনার এবং ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

রৌশন আরা বেগম জাতিসংঘ শান্তি মিশনে কসোভো এবং সুদানে কৃতিত্বের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এবং কৃতিত্বের স্বীকৃতি হিসেবে প্রতিটি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে জাতিসংঘ পদকে ভূষিত হন। তিনি ক্রাইম অ্যানালাইসিস কর্মকর্তা হিসেবে কসোভো শান্তিরক্ষা মিশনে এবং চিফ অব স্টাফ হিসেবে সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। বাংলাদেশে পুলিশে তিনি তার অবদানের স্বীকৃতিস্বরূপ দুইবার আইজিপি ব্যাচ এবং বাংলাদেশ সরকারের দ্বিতীয় সর্বোচ্চ পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন।

রৌশন আরা বাংলাদেশ সিভিল সার্ভিস উইমেন্স নেটওয়ার্কের প্রতিষ্ঠাকালীন নির্বাহী সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের সাবেক সভাপতি ছিলেন। আইএডব্লিউপি’র ইন্টারন্যাশনাল স্কলারশিপ অ্যাওয়ার্ডে ভূষিত হন। তিনি এক কন্যা সন্তানের জননী ছিলেন।

/এআরআর/এসএসএ/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের