হামলার বিচার দাবিতে আমরণ অনশনে ছাত্রলীগের পদবঞ্চিতরা

ঢাবি প্রতিনিধি
১৯ মে ২০১৯, ০৫:৪০আপডেট : ১৯ মে ২০১৯, ০৬:১৯

বিচারের দাবিতে অনশন কর্মসূচি পালন করছেন ছাত্রলীগ নেতাকর্মীরা ছাত্রলীগের কমিটিতে বিতর্কিত নেতাদের বিষয়ে সভাপতি ও সাধারণ সম্পাদককে তথ্য দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে অনশন কর্মসূচি পালন করছেন তারা। হামলার শিকার নেতাকর্মীরা বলছেন, বিচারের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাস না পেলে তারা অনশন চালিয়ে যাবেন।

ছাত্রলীগে নেতাকর্মীরা জানান, শনিবার (১৮ মে) দিবাগত রাত ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ হামলার ঘটনা ঘটে। হামলায় ১৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন পদবঞ্চিতরা।

এ ঘটনায় ভোররাত থেকে হামলার শিকার নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন। তারা ঘটনার প্রতিবাদে সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এসময় তারা গোলাম রাব্বানীর নেতৃত্বাধীন ছাত্রলীগের কমিটিতে না থাকারও ঘোষণা দেন তারা।

পরে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক টিএসসি থেকে বেরিয়ে রাজু ভাস্কর্যের সামনে আসেন। তারা ক্ষুব্ধ নেতাকর্মীদের অবস্থান ছেড়ে হলে চলে যাওয়ার নির্দেশ দেন ও সবকিছুর সুষ্ঠু সমাধানের কথা বলেন।

ছাত্রলীগ সাধারণ সম্পাদক এসময় হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

তবে হামলার শিকার নেতাকর্মীরা তাতে রাজি হননি। পদবঞ্চিতরা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আশ্বাস না পেলে তারা অনশন ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

অনশনের বিষয়ে গত কমিটির কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রাকিব হোসেন বলেন, তথ্য-প্রমাণ দিতে গিয়ে আমরা হামলার শিকার হয়েছি। এ ঘটনায় আমরা প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। তিনি আশ্বাস না দেওয়া পর্যন্ত আমাদের অনশন চলবে।

আরও পড়ুন:
ছাত্রলীগের বিতর্কিতদের বিরুদ্ধে তথ্য দিতে এসে হামলার শিকার পদবঞ্চিতরা


/টিটি/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি