স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ৪১ শিক্ষার্থীকে বার কাউন্সিলের পরীক্ষায় সুযোগ দেওয়ার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৩:২৫আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৩৯

হাইকোর্ট আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির জন্য বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ৪১ শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন কার্ড ও ফরম পূরণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট এবিএম শাহজাহান আকন্দ মাসুম। পরে শাহজাহান আকন্দ বলেন, ‘আদালত আমাদের আবেদনটি গ্রহণ করেছেন এবং রিটকারীদের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন।’

রিটে বিবাদী আইন মন্ত্রণালয় সচিব, শিক্ষা মন্ত্রণালয় সচিব, বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ভিসিকে এসব রুলের জবাব দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, আইন বিষয়ে উত্তীর্ণ হওয়া সত্ত্বেও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ৪১ শিক্ষার্থীকে বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী অন্তর্ভুক্তির পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন কার্ড ও ফরম পূরণের সুবিধা না দেওয়ায় ২৯ সেপ্টেম্বর প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট করেন। রিটের শুনানি শেষে আদালতে এ আদেশ দেন।

আরও পড়ুন:

হাইকোর্টে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ৪১ শিক্ষার্থীর রিট

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘জেলার ২’-এ বিদ্যার দাপুটে আগমন, ‘কান্থা’ লুকে মুগ্ধ ভক্তরা
‘জেলার ২’-এ বিদ্যার দাপুটে আগমন, ‘কান্থা’ লুকে মুগ্ধ ভক্তরা
পাবলিক বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষকের বিষয়ে হাইকোর্টের রুল
পাবলিক বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষকের বিষয়ে হাইকোর্টের রুল
এআইয়ের দৌড়, বাংলাদেশ কতটা প্রস্তুত 
এআইয়ের দৌড়, বাংলাদেশ কতটা প্রস্তুত 
জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ, দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেললো অস্ট্রেলিয়া
জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ, দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেললো অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম