হাইকোর্টে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ৪১ শিক্ষার্থীর রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২৩আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩৮

হাইকোর্ট বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন কার্ড ও ফরম পূরণের নির্দেশনা চেয়ে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ৪১ শিক্ষার্থী হাইকোর্টে রিট করেছেন। রিটকারী শিক্ষার্থীরা সবাই স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে পাস করা।     

সোমবার (৩০ সেপ্টেম্বর) রিটকারীদের আইনজীবী এবিএম শাহজাহান আকন্দ মাসুম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আইন বিষয়ে উত্তীর্ণ হওয়া সত্ত্বেও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ৪১ শিক্ষার্থীকে বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী অন্তর্ভুক্তির পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন কার্ড ও ফরম পূরণের সুবিধা দেওয়া হচ্ছে না। অনেক চেষ্টা করেও কাজ হয়নি। তাই প্রতিকার চেয়ে তারা হাইকোর্টে রিট করেছেন।

রিটে আইন মন্ত্রণালয় সচিব, শিক্ষা মন্ত্রণালয় সচিব, বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ভিসিকে বিবাদী করা হয়েছে।

রিটে ৪১ বাদীকে আগামী ২২ নভেম্বর বার কাউন্সিল পরীক্ষায় রেজিস্ট্রেশন কার্ড না দেওয়া এবং এর ফলে শিক্ষানবীশ এসব আইনজীবীদের পরীক্ষার জন্য ফর্ম পূরণের সুযোগ না দেওয়ার বিষয় উল্লেখ করা হয়েছে। এছাড়াও রিটে বিবাদীদের ব্যর্থতা ও রিটকারীদের পরীক্ষার সুযোগ দিয়ে রেজিস্ট্রেশন কার্ড প্রদান এবং ফর্ম পূরণের সুযোগের বিষয়ে রুল জারির আরজি জানানো হয়েছে।

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি