বাংলাদেশে বন্ধ হলো ‘পাবজি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৯, ১৭:৫৬আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১৯:৪৫

অনলাইন গেম পাবজি দক্ষিণ কোরিয়ার কোম্পানি ব্লুহোল-এর তৈরি করা গেম প্লেয়ার আননোনস ব্যাটেল গ্রাউন্ডস (পাবজি) বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়েছে। এই অনলাইন ভিডিও গেমটির মাধ্যমে তরুণরা সহিংসতায় উদ্বুদ্ধ হতে পারে এই আশঙ্কা থেকে গেমটি বন্ধ করা হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘গেমটি ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে।’

পাবজি খেলে এমন কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মাসের শুরু থেকে পাবজি খেলতে সমস্যা হচ্ছে। অনলাইনভিত্তিক ভিডিও গেমটি কয়েকজন মিলে খেলতে হয়। একটি বিমানে করে প্যারাস্যুটের মাধ্যমে প্লেজোনে নামতে হয়, যা অনেকটা দ্বীপের মতো। এক বা চার জনের গ্রুপ করে গেমটি খেলে। প্রতিপক্ষ নিজে বা গ্রুপ বাদে বাকি সবাই। অন্যদের মেরে নিজে টিকে থাকতে হয়। শেষ পর্যন্ত যে বা যে গ্রুপটি টিকে থাকে, তারাই বিজয়ী হয়।

সংশ্লিষ্টরা জানান, বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে একজন অংশগ্রহণকারীকে এই ভিডিও গেমটিতে মগ্ন রাখা হয়। যা অনেকটা আসক্তির পর্যায়ে চলে যায়। স্কুল-কলেজের শিক্ষার্থী বিশেষ করে তরুণরা এই খেলায় বেশি অংশ নেয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নাজমুল ইসলাম বলেন, ‘নাগরিকদের অভিমতের ভিত্তিতেই পাবজির বিভিন্ন নেতিবাচক সাইকো সোশ্যাল প্রযুক্তিগত প্রভাবের কারণে এই গেম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।’ এতে সরকারের ভিন্ন কোনও উদ্দেশ্য নেই বলেও তিনি জানান।

/আরজে/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী