ফালুর ৩৪৩ কোটি টাকার সম্পদ জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৯, ১৪:৩৭ আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ১৬:১৫

দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুর ৩৪৩ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৩০ অক্টোবর) আদালত ফালুর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুদকের পক্ষ থেকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়। দুদকের জনসংযোগ বিভাগ ক্রোকের বিষয়টি নিশ্চিত করেছে।

জব্দ করা সম্পদের মধ্যে রয়েছে, ফালুর মালিকানাধীন রোজা প্রোপার্টিজের ৯৩ কোটি টাকা মূল্যের ৯৩ লাখ শেয়ার। রাকিন ডেভেলপমেন্ট কোম্পানির শতকরা ২০ ভাগ শেয়ার (২ কোটি ৬৯ লাখ ৮১ হাজার ১২০টি), যার বাজার মূল্য ২০০ কোটি টাকা। রোজা এন্টারটেইনমেন্ট এফজেডই’র ২০ লাখ টাকার শেয়ার, রোজা ইনভেস্টমেন্ট এলএলসির ২৯ লাখ ৪০ লাখ টাকার শেয়ার, আইএফআইসি ব্যাংকের কাওরান বাজার শাখায় রোজা প্রোপার্টিজের ব্যাংক হিসাব এবং  কাকরাইলে ৫০ কোটি টাকা মূল্যের ২২ দশমিক ৫৩ শতাংশ বাণিজ্যিক প্লট।

/ডিএস/টিটি/এপিএইচ/ এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যৌন হয়রানির অভিযোগে নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মচারী গ্রেফতার
যৌন হয়রানির অভিযোগে নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মচারী গ্রেফতার
যুক্তরাজ্যে সারোয়ার দম্পতির ৫০ লাখ পাউন্ড স্কুল ফি আত্মসাৎ, কাঠগড়ায় ‘টাইগার মম’
যুক্তরাজ্যে সারোয়ার দম্পতির ৫০ লাখ পাউন্ড স্কুল ফি আত্মসাৎ, কাঠগড়ায় ‘টাইগার মম’
টিভিতে আজকের খেলা (৭ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৭ অক্টোবর, ২০২৬)
মেসির বিদায়ী ম্যাচে লড়ছে আর্জেন্টিনা, একাদশে যারা
মেসির বিদায়ী ম্যাচে লড়ছে আর্জেন্টিনা, একাদশে যারা
সর্বাধিক পঠিত
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা