রায় সন্তোষজনক হয়েছে: রাষ্ট্রপক্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০১৯, ১৩:২০আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ১৪:৩৯

রায় সন্তোষজনক হয়েছে: রাষ্ট্রপক্ষ

বহুল আলোচিত হলি আর্টিজান হামলা মামলায় সাত আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। রায় ঘোষণা শেষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ‘হলি আর্টিজানের মতো বর্বরোচিত হামলা যেন আর না ঘটে, এই রায় একটি দৃষ্টান্ত।’ মিজানুর রহমান ওরফে বড় মিজানের খালাসের বিষয়ে সাংবাদিকদের আব্দুল্লাহ আবু বলেন, ‘রায়ের কপি এখনও আমরা হাতে পাইনি। হাতে পেলে পর্যালোচনা করে প্রয়োজনে উচ্চ আদালতে আপিল করবো।’

বুধবার (২৭ নভেম্বর) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান সাত আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে খালাসের রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো—হামলার মূল সমন্বয়ক বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম চৌধুরীর সহযোগী আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র‌্যাশ, ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী নব্য জেএমবি নেতা হাদিসুর রহমান সাগর, জঙ্গি রাকিবুল হাসান রিগ্যান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে রাজীব গান্ধী, হামলার অন্যতম পরিকল্পনাকারী আব্দুস সবুর খান (হাসান) ওরফে সোহেল মাহফুজ, শরিফুল ইসলাম ও মামুনুর রশিদ।

আরও পড়ুন:

সাত আসামির মৃত্যুদণ্ড, একজন খালাস

আইএস’র টুপি পরে আদালতে, রায়ের পর আল্লাহু আকবর ধ্বনি

রায় ঘোষণা শেষে কাঠগড়ায় জঙ্গিরা বলে ‘আল্লাহু আকবর, আল্লাহু আকবর’

আদালতে আসামিরা

গুলশান হামলা: অভিযুক্ত আট জঙ্গির কার কী ভূমিকা

৩ কারণে হলি আর্টিজান হামলার চার্জশিটে দেরি

দুর্বিষহ স্মৃতি নিয়ে বেঁচে আছেন তারা

হামলার পরিকল্পনা রাজশাহীতে, কৌশল নির্ধারণ গাইবান্ধায়, চূড়ান্ত অপারেশন প্ল্যান ঢাকায় 

/টিএইচ/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি