হঠাৎ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, ভোগান্তি নগরবাসীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২০, ০৮:০৫আপডেট : ০৩ মার্চ ২০২০, ১২:২৫

হঠাৎ বৃষ্টি (ফাইল ফটো)

ঋতুচক্রের পরিবর্তন আর বাতাসে জলীয়বাষ্পের আধিক্যের কারণে হঠাৎ আকাশে মেঘমালার আবির্ভাব। কোনও রকম পূর্বাভাস ছাড়াই মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৬টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টি নামে। সকাল ৭টার পর শুরু হয় ঝড়ো বাতাস, সেই সঙ্গে ফের বৃষ্টি। তবে আগামী দুই দিন হঠাৎ করেই এ ধরনের আবহাওয়া দেশের যেকোনও এলাকায় দেখা দিতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, এই মৌসুমে এ ধরনের আবহাওয়া খুবই স্বাভাবিক। ঋতু পরিবর্তন হচ্ছে। এ সময়ই শুরু হয় কালবৈশাখী ঝড়। খুব স্বাভাবিকভাবে ঝড়ো বাতাস আর বৃষ্টির দেখা মিলবে এই ঋতুতে।

এদিকে ভোরে শুরু হওয়া বৃষ্টির কারণে রাজধানীতে শিক্ষার্থীরা, অফিসগামী সাধারণ মানুষ বিপাকে পড়েন। বেশিরভাগই ঝড়ের কারণে বাসা থেকে বের হতে পারেননি।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীর পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী দুই দিন দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। তবে কিছু এলাকার আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 

/এসএনএস/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের ইতিহাসে সবচেয়ে বড় সিসার চালান, নেপথ্যে দুই সহোদর
দেশের ইতিহাসে সবচেয়ে বড় সিসার চালান, নেপথ্যে দুই সহোদর
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খরার কবলে এফডিসি, চলচ্চিত্রের নতুন চর নিকেতন
খরার কবলে এফডিসি, চলচ্চিত্রের নতুন চর নিকেতন
আদাবরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা: সন্দেহভাজন দুই আসামি কারাগারে
আদাবরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা: সন্দেহভাজন দুই আসামি কারাগারে
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
খামেনির শেষ বিদায়: ভারত থেকে কারা যাচ্ছেন
খামেনির শেষ বিদায়: ভারত থেকে কারা যাচ্ছেন
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’